ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং নাইক্ষ্যংছড়িতে সেতুর রেলিং থেকে পড়ে যুবকের প্রাণহানি কক্সবাজারে আসছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী: পরিদর্শন করবেন এসপিএমসহ মেগা প্রকল্প ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন লামায় মাতামুহুরি নদীতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ কক্সবাজার সরকারি কলেজে চালু হলো গনিত ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্স নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ পাকস্থলীতে ইয়াবা, দুই যুবক আটক নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত ঋণের বোঝা,পারিবারিক কলহ,রামুতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা! কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে-সেতু সচিব… আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে কক্সবাজার উপকূলে শত পরিবারে কান্না

জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করবে নতুন সরকার: ড. আলী রিয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জনরায়কে সম্মান জানিয়ে নতুন সরকার নোট অব ডিসেন্টসহ জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে এগিয়ে যাবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয়লাভের মাধ্যমে জনগণ জুলাই সনদের পক্ষে মত দিয়েছে। ফলে যেসব বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট বা ভিন্নমত জানিয়েছিল, সেগুলোকেও জনমতের আলোকে পুনর্বিবেচনা করে এগোনোর সুযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন সরকারের শপথ গ্রহণ দ্রুতই অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে জোর প্রস্তুতি শুরু হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে সরকার গঠনের আনুষ্ঠানিকতা এখন সময়ের অপেক্ষা।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস তাকে দেশ পরিচালনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ অনুসরণের পরামর্শ দিয়েছেন বলে জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়নকে। সব দলের অংশগ্রহণে প্রণীত এ সনদের বিভিন্ন বিষয়ে বিএনপি পূর্বে নোট অব ডিসেন্ট দিলেও, গণভোটে পক্ষে ফল আসায় এখন রাজনৈতিক অবস্থান পুনর্নির্ধারণের প্রশ্ন উঠেছে।

এ প্রসঙ্গে অধ্যাপক আলী রিয়াজ বলেন, জনগণের রায়ই চূড়ান্ত। সেই রায়ের প্রতিফলন ঘটিয়ে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সনদের বিষয়গুলো বাস্তবায়ন করা উচিত।

এ সময় জুলাই সনদের উচ্চকক্ষ গঠনসহ অন্যান্য প্রস্তাব নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করবে নতুন সরকার: ড. আলী রিয়াজ

আপডেট সময় : ০২:৫৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬