ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে বজ্রপাতে জেলের মৃত্যু হঠাৎ রমনা থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী স্কাউটসের শাপলা কাব অ্যাওয়ার্ড এর মৌখিক ও সাঁতার মূল্যায়ন অনুষ্ঠিত মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : তারেক রহমান চকরিয়ায় ফুসলিয়ে নিয়ে গিয়ে আটবছরের শিশু মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক টেকনাফে গণপিটুনিতে ‘বাইন্না ডাকাত’ নিহত কচ্ছপিয়ার বড় জাংছড়ি খালে মাছ শিকারের উৎসবে  কক্সবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা কক্সবাজারের লবণ চাষী, জেলে ও পর্যটন শ্রমিকদের জন্য আশার আলো, নাকি অনিশ্চয়তার প্রতিধ্বনি? রামুতে ২০ হাজার ইয়াবাসহ এপিবিএনের কনস্টেবল আটক কক্সবাজারে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে মে দিবস পালিত ‘আঁকো তোমার শহর’—শিল্পচর্চায় নতুন ভাবনা অমরণি ফুলের কুতুবদিয়ায় অটো রিক্সার গ্যারেজে আগুন: পুড়ে গেছে ২২ টি টমটম অপহরণ মামলায় আওয়ামী লীগ নেতার পুত্র তুহিন কারাগারে এআরএ-আরএসও সংঘর্ষ, সীমান্তে আতঙ্ক

চাঁদাবাজি করতে গিয়ে ধরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা বহিষ্কার

রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার ঘটনায় ৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বহিষ্কৃতরা হলেন ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব।

শনিবার (২৬ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে কোনোরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনাও দেয়া হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ৫ জন। সমন্বয়ক পরিচয় দেয়া আব্দুর রাজ্জাক বিন সোলাইমান (রিয়াদ) নামের এক যুবকের নেতৃত্বে চাঁদাবাজির এ ঘটনা ঘটে। গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপি ড. শাম্মী আহমেদের বাসায় এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি অনুমোদিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুর রাজ্জাক বিন সোলাইমান (রিয়াদ) এর নাম রয়েছে।

জানা গেছে, কয়েকদিন আগে রিয়াদসহ কয়েকজন ওই বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন। আজ বাকি টাকা আনতে গেলে তারা হাতেনাতে ধরা পড়েন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে বজ্রপাতে জেলের মৃত্যু

চাঁদাবাজি করতে গিয়ে ধরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা বহিষ্কার

আপডেট সময় : ০১:৪৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫