ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সশস্ত্র বাহিনীকে বহিঃশক্তি সমীহ করবে, জনগণ আস্থায় রাখবে: প্রধানমন্ত্রী আশা ভোসলে মারা গেছেন হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী নদীতে ফুল দিয়ে শুরু হলো পাহাড়ের প্রাণের উৎসব ‘বৈসু, সাংগ্রাই, বিজু’ কক্সবাজার সদর হাসপাতালে হামের ঝুঁকি: অবশেষে চালু হচ্ছে আইসোলেশন ওয়ার্ড মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি নাইক্ষ্যংছড়িতে দুটি পিস্তল ও গুলি উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২ অবৈধ পন্থায় উত্তোলন হচ্ছিলো বালি, অভিযানে মালামালসহ জব্দ ঝিলংজায় মাথা ও হাতের কবজিবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রতিবাদ এক সাথে বিনা খরচে ঘর বাঁধলো চার দম্পতি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির জেলা কমিটি গঠন টেকনাফে প্রায় ২৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার বিজিবির ‘নব্য ফ্যাসিজম রুখতে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান’ শেষ হলো ‘রামু গ্রন্থমেলা-২০২৬’

গর্জনিয়ায় এ কেমন শত্রুতা!

রামুর গর্জনিয়া ইউনিয়নের এক কৃষকের দুই একর তামাক ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

গত রোববার রাতের কোনো এক সময় গর্জনিয়ার ৯ নম্বর ওয়ার্ডের লিওছরি গ্রামে কৃষক পরিতোষ দেবনাথের জমিতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক পরিতোষ দেব নাথ জানান, দুই একর জমিতে তামাক চাষ করেছিলেন। দিনরাত পরিশ্রমের পর ক্ষেতে ফলন আসতেও শুরু করে। সোমবার সকালে জমিতে এসে দেখেন, সমস্ত তামাক ক্ষেত নিধন করেছে। এতে তার ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত ফরিদ আহমদের তিন ছেলে বশির আহমদ, আলী আহমদ ও হাফেজ আহমদ এ ঘটনা ঘটিয়েছেন বলে পরিতোষ দেব নাথের অভিযোগ।

এ প্রসঙ্গে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) রইস উদ্দিন আহমেদ বলেন- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটা খুবই নিন্দনীয় ঘটনা। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গর্জনিয়ায় এ কেমন শত্রুতা!

আপডেট সময় : ০৪:২১:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫