ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়? জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ করতে যাচ্ছে মিয়ানমার কক্সবাজারের আকাশে ‘ব্লাড মুন’ কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন ফিতরা ৯৫ টাকা, সর্বোচ্চ ২৪৭৫ টাকা এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব প্রধানমন্ত্রী নির্দেশে অগ্নিকাণ্ডে নিহত আবু তাহেরের পরিবারকে ১ লক্ষ টাকার সহায়তা দিলেন এমপি কাজল অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির প্রচেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার: ক্র্যাকের নিন্দা কলাতলীর আব্দুর রহিমের মরদেহ কক্সবাজারের পথে:বুধবার বাদ জোহর ২ দফা জানাজা ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা ‘ডিজিটাল ডিভাইসে’ নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর
৩দিন ব্যাপী ভূমি মেলা সম্পন্ন

কুতুবদিয়ায় সাড়ে ৬ লক্ষ টাকা ভূমি উন্নয়ন কর আদায়

  • আবুল কাশেম
  • আপডেট সময় : ০১:২৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • 540

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় শেষ হয়েছে ৩ দিন ব্যাপী “ভূমি মেলা”।

রবিবার সকালে উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় ৩দিন ব্যাপী ভূমি মেলা।
মঙ্গলবার শেষ হয় ৩দিন ব্যাপী ভূমি মেলা, ভূমি মেলা উপলক্ষে কুতুবদিয়ায় উপজেলা ভূমি কার্যালয় ছাড়াও ২টি ইউনিয়ন ভূমি অফিসে সেবা প্রদান করা হয়। সেবার মধ্যে রয়েছে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও খতিয়ান প্রদানসহ ভূমি সংশ্লিষ্ট যাবতীয় সেবা।

বড়ঘোপ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ মিজবাহ উদ্দিন জানান, ৩দিন ব্যাপী ভূমি মেলা উপলক্ষে ৩৫ টি নামজারির প্রস্তাব দেওয়া হয়েছে, ৭০টি দাখিলা প্রদান করা হয়েছে, প্রায় ২ শতাধিক জনকে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ৫ লক্ষ ৪১ হাজার টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

উত্তর ধূরুং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আকতারুল ইসলাম সেলিম জানান, ৩দিন ব্যাপী ভূমি মেলা উপলক্ষে ২১ টি নামজারির প্রস্তাব দেওয়া হয়েছে, ৫৫টি দাখিলা প্রদান করা হয়েছে, প্রায় দেড় শতাধিক জনকে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ১ লক্ষ ২০ হাজার টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী এম. হাসনাইন হোসেন জানান, ৩০টি খতিয়ানের সার্টিফাই কপি প্রদান করা হয়েছে, ৪০টি নামজারি খতিয়ান দেওয়া হয়েছে এবং ২ শতাধিক জনকে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

প্রথম বারের মত সরকারি বিভিন্ন দপ্তর ভূমি উন্নয়ন কর প্রদান করেছে। ৩দিন ব্যাপী ভূমি মেলায় বড়ঘোপ ইউনিয়ন পরিষদ, বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা, নৌপরিবহন মন্ত্রনালয়ের অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ, নৌবাণিজ্য অধিদপ্তরের প্রিন্সিপাল অফিসারের পক্ষে বাতিঘর ও বন-বিভাগ ভূমি উন্নয়ন কর প্রদান করেন।

কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন জানান, সরকারী সকল দপ্তর, ইউনিয়ন পরিষদকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গত উপজেলা মাসিক উন্নয়ন সভায় ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে ৩দিন ব্যাপী ভূমি মেলায় অনেক দপ্তর ভূমি উন্নয়ন কর প্রদান করেছে। যেসব প্রতিষ্ঠান যথাসময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়?

৩দিন ব্যাপী ভূমি মেলা সম্পন্ন

কুতুবদিয়ায় সাড়ে ৬ লক্ষ টাকা ভূমি উন্নয়ন কর আদায়

আপডেট সময় : ০১:২৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫