ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তের ওরা ২১ জন, ৫ লাখ করে মাদক ব্যবসার শেয়ার! রামুতে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৯.২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০২ জন, শীর্ষে বাঁকখালী ও ক্যান্টনমেন্ট স্কুল শিক্ষক দম্পতির কন্যা ফাউজিয়ার সাফল্য, এসএসসিতে গোল্ডেন A+ সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন, যা জানা গেল চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু, আহত ২ এবারও ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা ‘র’ প্রধান ঢাকায় মহেশখালীতে কোন বিদ্যালয়ে কত পাস: জিপিএ-৫ পাওয়ার শীর্ষে কোন প্রতিষ্ঠান এসএসসি: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস ৬৬৯টিতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পেকুয়ায় এসএসসিতে পাসের হার ৪৮.৫৪%, দাখিলে ৭০.৭৬% : জিপিএ ৫ পেয়েছে ৬৮ জন এসএসসিতে কক্সবাজারে পাসের হার ৫৭.০৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮৯৯ জন চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি ২০২৬: কক্সবাজারে এগিয়ে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি

কাফনের কাপড় পরে মহাসড়ক অবরোধ লবণ চাষীদের

লবণ ছিটিয়ে ও কাফনের কাপড় পরে সড়কে শুয়ে আছে চাষীরা। লবণ শিল্পকে রক্ষা, মাঠ পর্যায়ে প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি ও শিল্প লবণ আমদানির প্রতিবাদে এভাবেই সড়ক অবরোধ করে কক্সবাজারের লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি পালন করে তারা। এতে প্রায় দেড় ঘন্টারও বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে কয়েকশো দূরপাল্লার গাড়ি আটকে পড়ে।

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান বলেন, লবণ মিল মালিকরা সিন্ডিকেট করে নিজেদের লাভের জন্য দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করার জন্য ইন্ডাস্ট্রিয়াল লবণের নাম দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাকে ম্যানেজ করে লবণ আমদানির এলসি অনুমোদন করার পায়তারা করছে। যদি তাদের পরিকল্পনা বাস্তবায়ন হয় বাংলাদেশের একমাত্র স্বনির্ভর লবণ শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাবে।

সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন মিয়া বলেন, লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করে না দিলে আপাতত ক্ষনিকের জন্য অবরোধ করা হয়েছে, তখন পুরো কক্সবাজার অচল করে দেয়া হবে।

বিক্ষোভে আরো বক্তব্য রাখেন এসএম মনজুর, কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ জামিল ইব্রাহিম। অবরোধ কর্মসূচীতে সহস্রাধিক লবণ চাষী অংশ নেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সীমান্তের ওরা ২১ জন, ৫ লাখ করে মাদক ব্যবসার শেয়ার!

কাফনের কাপড় পরে মহাসড়ক অবরোধ লবণ চাষীদের

আপডেট সময় : ১২:১৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫