ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“অধ্যক্ষ স.আ.ম. শামসুল হুদা চৌধুরী” যার আলোয় আলোকিত জনপদ নতুন কুড়িঁ স্পোর্টস উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা: জেলায় নিবন্ধন করেছে ৩ হাজার ৩৫২ জন কক্সবাজারে নানান আয়োজনে মহান মে দিবস পালিত ১৩ মাস পর টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য শুরু: মিয়ানমার থেকে এলো কাঠ বোঝাই বোট কক্সবাজারে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল প্রতারণা চক্রের হোতা গ্রেফতার শ্রমিকদের অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: রাষ্ট্রপতি দুপুরের মধ্যে কক্সবাজারসহ ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস শুভ বুদ্ধপূর্ণিমা আজ মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন প্রবাসীর পাঠানো মালামাল আত্মসাতের অভিযোগ, যোগাযোগ বিচ্ছিন্ন রহমতুল্লাহ ও তার স্ত্রী’র চকরিয়ায় পা’চা’রচ’ক্রের নারী সদ’স্য গ্রে’প্তা’র শুভ বুদ্ধ পূর্ণিমা: কক্সবাজারে বর্ণাঢ্য র‍্যালি ও সদ্ধর্ম সভার ব্যাপক প্রস্তুতি নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরুসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি হাইকোর্টের রায়ে শিলখালীর ইউপি চেয়ারম্যান পদে বহাল কামাল হোসেন কক্সবাজারে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত

কলাতলীর সংঘর্ষের কারণ কি?

  • তানভীর শিপু :
  • আপডেট সময় : ১২:০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • 2778

শহরের কলাতলীতে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। তার মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ কলাতলী হোটেল সায়মানের সামনে এ ঘটনা ঘটে।

দুপক্ষের আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে জরুরি বিভাগের সামনে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পসলা সংঘর্ষও হয় এসময়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত আরাফাত রহমান বাবুকে প্রাথমিক চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আবারও সংঘর্ষে জড়ায় কয়েকজন। এ সময় মিজানুর রহমান, মার্সি ও আরাফাত রহমান,আরিফ, হৃদয়, আইয়ুব গুরুতর আহত হন। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। এ ঘটনায় রিদুয়ান ও সিহাব নামের আরো ২ জন আহত হওয়ার খবর জানা গেলেও তাদের বিস্তারিত জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মিজানুর রহমানের বাম হাত গুরুতর জখম হওয়ায় কেটে ফেলতে হয়েছে। এ ছাড়া তাঁর বাম পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আরাফাত রহমান বাবুর বাম পায়েও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

অপর পক্ষের আরিফ নামের এক যুবক পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত হন।চিকিৎসকেরা জানান, ছুরিকাঘাতে তাঁর পেটে গুরুতর জখম হয়েছে।

এদিকে কেনো এই সংঘষ? তার উত্তরে কেউ বলছেন বাইক রাখা কে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়, আবার কেউ বলছে বীচে দোকান বসানোর ঘটনায় বাকবিতন্ডা হয় সেখান থেকেই ঘটনার সূত্রপাত, আবার এমনও বলতে শোনা গেছে যে এলাকায় আধিপত্য বিস্তার কিংবা চন্দ্রিমা এলাকায় একটি হত্যাকান্ড ঘিরে পূর্ব শত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে দুপক্ষের আগে থেকেই দ্বন্দ্ব ছিলো এটা নিশ্চিত করেছে স্থানীয় একটি সূত্র। নাম পরিচয় গোপন রাখার শর্তে সূত্রটি বলছে ফকির গ্রুপ আর সোহেল বাহিনীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষ।

এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনিপদক্ষেপ নেয়া হবে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত আরিফ ও সিহাব নামের দুজন কে পুলিশ হেফাজতে নিয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি কলাতলী এলাকায় বখাটেদের উৎপাত বেড়েছে উল্লেখযোগ্যহারে। বিভিন্ন নামে গ্রুপ ও বাহিনী গঠন করে নানান অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে অভিযান জোরদার জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

“অধ্যক্ষ স.আ.ম. শামসুল হুদা চৌধুরী” যার আলোয় আলোকিত জনপদ

কলাতলীর সংঘর্ষের কারণ কি?

আপডেট সময় : ১২:০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬