ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার মগনামা লঞ্চ ঘাটে পানিতে পড়ে যুবক নিখোঁজ ৮ সেপ্টেম্বর ফাইনাল, মুখোমুখি হবে চকরিয়া ও রামু রোহিঙ্গা ক্যাম্পে পিস্তল ও গুলিসহ আরসার সদস্য গ্রেফতার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম বিয়ের বাড়ি সাজাতে গিয়ে নিভে গেল সাইফুলের জীবন প্রদীপ বিজিবির ৪টি পৃথক অভিযান : ২ লাখ ৯৪ হাজার ইয়াবাসহ আটক ২ দ্রুত গলছে এভারেস্টের হিমবাহ, দায়ী মানুষের প্রস্রাবও

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কসউবিসাকের বিতর্ক কর্মশালা ১ জানুয়ারি

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাব কসউবিসাকের (কসউবি সাংস্কৃতিক ক্লাব) আয়োজনে আগামী ১ জানুয়ারি, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিতর্ক কর্মশালা। ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত “১ম কসউবিসাক অন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫” এর অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালাটি অনুষ্ঠিত হবে বিদ্যালয়ের শহিদ শাহ্ আলম বশির মিলনায়তনে। সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই কর্মশালায় অংশগ্রহণকারীরা শিখবেন “এশিয়ান পার্লামেন্টারি” বিতর্ক পদ্ধতি।

প্রশিক্ষক হিসেবে থাকছেন দুইজন বিশিষ্ট বিতার্কিক ও সাংবাদিক:

তানভীরুল মিরাজ রিপন: আন্তর্জাতিক গণমাধ্যমের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট ও অভিজ্ঞ বিতার্কিক।

রাজিন সালেহ: দ্যা ডেইলি কক্সবাজার লাইফের সাংবাদিক এবং বিতার্কিক।

কসউবিসাকের এবারের প্রতিপাদ্য হলো “জয় নয়, জানাটাই জরুরী। জয়তু বিতর্ক।” কর্মশালাটি শিক্ষার্থীদের যুক্তি, চিন্তাশক্তি এবং দলগত দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছেন আয়োজকরা।

কসউবিসাকের আয়োজকেরা জানিয়েছেন, বিতর্ক কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা মেধার বিকাশ ঘটানোর পাশাপাশি যুক্তিবাদী চেতনা গড়ে তুলতে পারবে। বিতর্কে আগ্রহী সকল শিক্ষার্থীদের কর্মশালায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কসউবিসাকের বিতর্ক কর্মশালা ১ জানুয়ারি

আপডেট সময় : ০১:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪