ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর পিপি হিসেবে দায়িত্ব নিলেন এড. রেজা কাঁকড়া চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে পোনা বিতরণ মৎস্য অধিদপ্তরের ভূমি জালিয়াতি ও প্রতারণা মামলায় মহেশখালীর রহিম বাদশা কারাগারে সীমান্তের ওরা ২১ জন, ৫ লাখ করে মাদক ব্যবসার শেয়ার! রামুতে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৯.২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০২ জন, শীর্ষে বাঁকখালী ও ক্যান্টনমেন্ট স্কুল শিক্ষক দম্পতির কন্যা ফাউজিয়ার সাফল্য, এসএসসিতে গোল্ডেন A+ সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন, যা জানা গেল চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু, আহত ২ এবারও ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা ‘র’ প্রধান ঢাকায় মহেশখালীতে কোন বিদ্যালয়ে কত পাস: জিপিএ-৫ পাওয়ার শীর্ষে কোন প্রতিষ্ঠান এসএসসি: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস ৬৬৯টিতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পেকুয়ায় এসএসসিতে পাসের হার ৪৮.৫৪%, দাখিলে ৭০.৭৬% : জিপিএ ৫ পেয়েছে ৬৮ জন

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার

কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত মার্কিন এক নারীকে শ্লীলতাহানি দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের শহীদ সরণীস্থ কেন্দ্রিয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন।

এ ঘটনায় গ্রেপ্তার তারেকুর রহমান প্রকাশ সোইল্যা তারেক (৩০) কক্সবাজার শহরের মোহাজের পাড়া মোহাম্মদ ফরিদের ছেলে।

ভূক্তভোগী নারী মার্কিন নাগরিক। তিনি স্বামীর সঙ্গে কক্সবাজার থাকেন। তার স্বামী আন্তর্জাতিক সংস্থা- ইউএন ওমেন এর কর্মকর্তা হিসেবে কক্সবাজারে কর্মরত।

পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন বলেন, স্বামীর সঙ্গে কক্সবাজারে অবস্থানকারি মার্কিন এক নারী ও তার অপর এক সহকর্মীকে সাথে নিয়ে সোমবার সকাল দশটার দিকে শহরের ফুটপাত ধরে হেঁটে যাওয়ার সময় ঘটনাস্থলে ওই যুবক গতিরোধ করে ঝাপটে ধরেন। একই সঙ্গে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। ঘটনার পরপরই ভূক্তভোগী ওই নারী বিষয়টি থানায় অভিযোগ করেন।

“ ঘটনাটির অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্ত যুবককে চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরে বিকেল চারটার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে অভিযুক্ত তারেককে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। “

ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা; তা জানতে পুলিশ গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানান, জেলা পুলিশ সুপার।

সাইফউদ্দীন শাহীন জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে গ্রেপ্তার যুবক তারেকের বিরুদ্ধে ২০২২ সালের ১৩ নভেম্বর কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশিরা। ওই দিন পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরে ওই মামলায় জামিনে বের হন তারেক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর পিপি হিসেবে দায়িত্ব নিলেন এড. রেজা

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫