ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হামে মৃত্যু, সামনে ডেঙ্গু, এ কেমন জীবন? নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি সোনাদিয়ায় প্রশাসনের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই? শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪ হোটেল সী-হার্টের মালিক জাহাঙ্গীর আলম মারা গেছেন পেকুয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ

কক্সবাজারে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে ৫০ শিশু!

কয়েক দিন ধরে সারাদেশের মতো কক্সবাজারেও জেঁকে বসেছে শীত। পৌষের শুরু থেকেই সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। এ সময় ঠান্ডাজনিত রোগে কাবু হচ্ছে শিশু ও বয়স্করা।

কক্সবাজার সদর হাসপাতালে সরেজমিন ঘুরে দেখা গেছে, চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু।

রোগীর স্বজনরা জানান, হঠাৎ শরীরে পরিবর্তন লক্ষ্য করে হাসপাতালে আনেন সন্তানকে। পরে জানতে পারেন নিউমোনিয়াসহ নানান রোগে আক্রান্ত তাঁর সন্তান।

চিকিৎসকরা বলছেন, শীতের প্রকোপের কারণে শিশুরা শ্বাসতন্ত্রের নানা ধরনের সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম আশরাফুজ্জামান বলেন, ঠাণ্ডা বাড়ার সাথে সাথে বয়স্ক এবং শিশুরাই রোগাক্রান্ত হচ্ছে বেশি৷ বেশির ভাগ রোগীই ঠাণ্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। তাদের ভর্তিও দিতে হচ্ছে।

ডাঃ এস এম আশরাফুজ্জামান আরো বলেন, সাধারণ সমস্যা ভেবে আগেই অভিভাবকরা স্থানীয় ফার্মেসির ওষুধ খাওয়াচ্ছেন। এতে শারীরিক জটিলতা বাড়ছে।

নিয়মিত ৪০ থেকে ৫০ জন শিশু ঠান্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে জানিয়ে এ চিকিৎসক বলেন, রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন এবং চিকিৎসা নেয়া থেকে বিরত থাকতে হবে।

শীতের কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্তের পরিমাণ। এসব রোগ থেকে বাঁচতে গরম কাপড় পড়ে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক

বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ

কক্সবাজারে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে ৫০ শিশু!

আপডেট সময় : ০৪:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫