ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত

কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি

​উখিয়া-টেকনাফসহ কক্সবাজার জেলায় সাধারণ নাগরিকদের জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসকের (ডিসি) পূর্বানুমতি বা অনাপত্তিপত্র নেওয়ার নিয়ম বাতিলের দাবি জানিয়েছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এই প্রথাকে সাধারণ মানুষের জন্য মারাত্মক হয়রানিমূলক উল্লেখ করে তিনি দেশের অন্যান্য জেলার মতো কক্সবাজারেও স্বাভাবিক নিয়মে জমি রেজিস্ট্রেশন চালুর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি দিয়েছেন।

​প্রধানমন্ত্রী বরাবর দেওয়া চিঠিতে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের এই সংসদ সদস্য উল্লেখ করেন, ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর প্রশাসনিক এক নির্দেশনার মাধ্যমে জেলা প্রশাসনকে জমি হস্তান্তরের আগে অনাপত্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল। তবে ওই নির্দেশনায় তিন মাসের মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে স্বয়ংক্ৰিয়ভাবে অনাপত্তি মঞ্জুর হওয়ার কথা থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। ফলে বছরের পর বছর জমি সংক্রান্ত আবেদন ফাইলবন্দি হয়ে পড়ে থাকছে।

​চিঠিতে বলা হয়, জমি হস্তান্তরের জটিলতায় একদিকে যেমন সাধারণ ভূমি মালিকরা হয়রানি ও অতিরিক্ত খরচের শিকার হচ্ছেন, অন্যদিকে সরকারের বিশাল অঙ্কের রাজস্ব ক্ষতি হচ্ছে। ব্যাংক ঋণ, ভূমি উন্নয়ন কর এবং স্বাভাবিক জমি কেনাবেচা ব্যাহত হওয়ায় স্থানীয় অর্থনীতিতে স্থবিরতা দেখা দিয়েছে। তাই জনস্বার্থে ও হয়রানি বন্ধে এই অতিরিক্ত নিয়মটি দ্রুত বাতিলের জোর দাবি জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ

কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি

আপডেট সময় : ০৭:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬