ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান, পিস্তলসহ পাচারকারী আটক আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরুসহ ট্রাক জব্দ, আটক ৫ মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবে না -জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত উখিয়ায় মানববন্ধন করে আলোচিত ‘ছৈয়দাখাতুন’ হত্যা মামলা প্রত্যাহার দাবি! জাতিসত্তার কবি নূরুল হুদার জন্মভিটায় চুরি, উধাও ২০০ বছরের পুরনো সিন্ধুক ওশান প্যারাডাইসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি: শতাধিক কর্মীর ব্লাড গ্রুপিং, ১২ জনের রক্ত সংগ্রহ কুতুবদিয়া ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন মহেশখালীতে জমকালো আয়োজনে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন রাস্তার পাশে মিলল ভবঘুরে বৃদ্ধের মরদেহ খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায় শিশু সাদিক ৯ বছরের শিশুকে ধর্ষণ: দুই মাস পর আটক প্রধান আসামি ঝাউতলায় পৌরসভার নালা দখল করে দোকান নির্মাণ, নীরব পৌর প্রশাসন রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলি ও ৪৩ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস লাগানো কিশোর আতাউর রহমান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার ক্যাম্প-২/ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আতাউর রহমান ক্যাম্প-২/ইস্টের ব্লক-ডি/৮ এলাকার বাসিন্দা ফরিদ আলমের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ক্যাম্পে থাকা তাদের চায়ের দোকানে বাবার সঙ্গে কাজ করত আতাউর রহমান। শুক্রবার বিকেলে তার বাবা দোকানের বাইরে থাকাকালে আতাউর দোকানের ভেতরে ছিল। বিকেল সাড়ে চারটার দিকে তার ছোট ভাই দোকানের পেছনের কক্ষে গিয়ে তাকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে এনজিও পরিচালিত বিডিআরসি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে সেখানে আইসিইউ শয্যা না পাওয়ায় শনিবার ভোরে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের ধারণা, পড়াশোনা নিয়ে মায়ের বকাঝকার কারণে অভিমান করে আতাউর রহমান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে উখিয়া থানা পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০৭:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬