ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩ ৫০ হাজার টাকার জন্য ৪ বছরের ওমাইরকে অপহরণ করে হত্যা এমপি কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামুতে বিএনপির দোয়া মাহফিল উখিয়ায় চার বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা স্ত্রী পরিচয়ে রাজুর সঙ্গেই কক্সবাজারের হোটেলে উঠেছিলো তাজমিন! রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ জাতীয় পর্যায়ে ডিজি’স অ্যাওয়ার্ড পেলেন নাইক্ষ্যংছড়ি কলেজের নীলোৎপল বড়ুয়া

উখিয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে টিসিবি পণ্য জব্দ, তিন ব্যবসায়ীকে অর্থদন্ড

কক্সবাজারের উখিয়ায় খোলাবাজারে অবৈধভাবে বিক্রি করা টিসিবি পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কোটবাজার স্টেশন সংলগ্ন হাটবাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী, এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  যারীন তাসনীম তাসিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ” ডিলার ব্যতিত খোলাবাজারে টিসিবি পণ্য বিপণন-বিক্রি করা যায়না। সরেজমিনে প্রমাণ পাওয়ায় বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

অভিযানে স্থানীয় ব্যবসায়ী আবুবকর, কামাল উদ্দিন সহ তিন ব্যবসায়ীকে দশ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে এধরণের কর্মকাণ্ড পরিচালনা করলে কঠোর আইনি ব্যবস্থা  নেওয়া হবে মর্মে সতর্ক করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে টিসিবি পণ্য মিলছে না কিন্তু ঠিকই আবুবক্করের মতো কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্য তেল সহ টিসিবিভুক্ত পণ্য কমদামে সংগ্রহ করে বেশি মুনাফায় ভোক্তাদের কাছে কৌশলে সরবরাহ করছে।

প্রশাসনের এমন তৎপরতা বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু

উখিয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে টিসিবি পণ্য জব্দ, তিন ব্যবসায়ীকে অর্থদন্ড

আপডেট সময় : ০৯:৫৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪