ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পা ফোলা কি গুরুতর কোনো রোগের লক্ষণ নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু টেকনাফের গহীন পাহাড় থেকে ৩ অপহৃত উদ্ধার ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ মধ্যরাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং নাইক্ষ্যংছড়িতে সেতুর রেলিং থেকে পড়ে যুবকের প্রাণহানি কক্সবাজারে আসছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী: পরিদর্শন করবেন এসপিএমসহ মেগা প্রকল্প ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন লামায় মাতামুহুরি নদীতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ কক্সবাজার সরকারি কলেজে চালু হলো গনিত ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্স নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ পাকস্থলীতে ইয়াবা, দুই যুবক আটক

ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় রোটা ও মোরন সামরিক ঘাঁটি ত্যাগ করেছে ১৫টি মার্কিন বিমান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর মানচিত্রে সোমবার এ চিত্র দেখা গেছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানে হামলার জন্য স্পেন তাদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। স্পেনের সার্বভৌমত্বের অধীনে থাকা এসব ঘাঁটি যৌথভাবে পরিচালিত হলেও মাদ্রিদ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

ফ্লাইটরাডার ২৪-এর তথ্যমতে, কমপক্ষে সাতটি যুদ্ধবিমান জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে অবতরণ করেছে। এগুলোর মধ্যে বেশির ভাগই ছিল আকাশে জ্বালানি সরবরাহের কাজে নিয়োজিত ‘বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার’।

স্পেনের সম্প্রচারমাধ্যম টেলেসিনকোকে দেওয়া সাক্ষাৎকারে আলবারেস বলেন, ‘এ অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহার করা হচ্ছে না। জাতিসংঘের সনদের বাইরে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বাইরে কোনো কাজে এসব ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।’

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের এই কড়া অবস্থান ওয়াশিংটনের সঙ্গে দেশটির সম্পর্কের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, যুক্তরাজ্যও শুরুতে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে গত রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘সম্মিলিত আত্মরক্ষার’ খাতিরে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেন।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন

আপডেট সময় : ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬