ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্বের ফ্রি খেলোয়াড় রেজিস্ট্রেশন চলছে নেপাল সফরে গেলেন জেইউসি সভাপতি নুরুল ইসলাম হেলালী পেকুয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু কুতুবদিয়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় মোবাইল কোর্ট, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি : কক্সবাজারে রাত ৮টায় শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ গর্জনিয়া সীমান্তে বিজিবির অভিযান : ২ লাখ ইয়াবা উদ্ধার রামুতে কোমলমতি শিশু নিকেতনের “বর্ষার ভরসায় জীবনের গান গাই” ৭ম পর্ব অনুষ্ঠিত বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বড় ঘোষণা মিয়ানমার সরকারের শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

‘আল্লাহর রহমতে বেঁচে ফিরেছি’ — পিএসএল থেকে ফেরার অভিজ্ঞতা শোনালেন রিশাদ

পাকিস্তানে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার মধ্যে পড়ে আতঙ্কিত সময় কাটিয়ে অবশেষে দুবাইয়ে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। শনিবার (১০ মে) দুবাই বিমানবন্দরে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রিশাদ বলেন, “আলহামদুলিল্লাহ, একটা সংকট কাটিয়ে আমরা দুবাইতে পৌঁছেছি। এখন ভালো লাগছে।”

গত ৯ মে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) এক সপ্তাহের জন্য স্থগিত করে বিসিসিআই। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা দেয়, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিদেশি খেলোয়াড়দের নিরাপদে দুবাই পৌঁছে দেওয়া হয়, সেখান থেকে যার যার গন্তব্যে পাঠানো হচ্ছে।

রিশাদ জানান, “আমরা যখন দুবাইয়ে পৌঁছালাম, তখন শুনলাম আমাদের উড়ানের মাত্র ২০ মিনিট পরেই বিমানবন্দরে মিসাইল হামলা হয়েছে। খবরটা ভয়াবহ আর বেদনাদায়ক ছিল। এখন অন্তত বেঁচে আছি এটা ভাবতেই ভালো লাগছে।”

পিএসএলে বাংলাদেশের হয়ে খেলছিলেন রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স) ও পেসার নাহিদ রানা (পেশোয়ার জালমি)। রিশাদ বলেন, “নাহিদ রানাকে দেখছিলাম পুরো সময় চুপচাপ ছিল। চাপেই ছিল বেচারা। আমি তাকে সাহস দেওয়ার চেষ্টা করেছি। বলেছি আল্লাহ ভরসা, কিছু হবে না। আলহামদুলিল্লাহ, নিরাপদে পৌঁছেছি।”

বিদেশি খেলোয়াড়দের কথাও তুলে ধরেন রিশাদ। “স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড উইসে, টম কারান— সবাই ছিল আতঙ্কে। মিচেল আমাকে বলল, সে আর কখনও এই পরিস্থিতিতে পাকিস্তানে যাবে না। ওদের ভয়টা একদম চোখে পড়েছে।”

টম কারানের একটি ভয়াবহ অভিজ্ঞতার কথাও শোনান রিশাদ। “টম কারান যখন এয়ারপোর্টে যায়, তখন শুনে বিমানবন্দর বন্ধ। তখন সে ছোট ছেলের মতো কেঁদে ফেলল। দু-তিনজন মিলে ওকে সামলাতে হয়েছে।”

পিএসএল-এর বাকি ম্যাচগুলো করাচিতে আয়োজনের কথা থাকলেও খেলোয়াড়দের উদ্বেগের কারণে সেই পরিকল্পনা বদলাতে বাধ্য হয় পিসিবি। রিশাদ জানান, “পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি আমাদের সঙ্গে বৈঠক ডাকেন পরিস্থিতি জানতে। আমরা সবাই বলি, দুবাই ছাড়া আর কোনো জায়গা নিরাপদ নয়। তিনি তখনও আমাদের কাছে আগের দিন দুই ড্রোন হামলার খবর গোপন রেখেছিলেন, যা পরে জানতে পারি।”

“শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিই ম্যাচগুলো দুবাইয়ে নেওয়ার। পিসিবি আমাদের নিরাপদে পৌঁছাতে অনেক সাহায্য করেছে। আল্লাহর রহমতে আমরা ঠিকঠাক পৌঁছেছি। পিসিবি ও চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই,” বলেন রিশাদ।

এই ঘটনার পর পাকিস্তান ক্রিকেট ও পিএসএলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আপাতত সব বিদেশি ক্রিকেটার তাদের নিজ নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

‘আল্লাহর রহমতে বেঁচে ফিরেছি’ — পিএসএল থেকে ফেরার অভিজ্ঞতা শোনালেন রিশাদ

আপডেট সময় : ০৭:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫