ঢাকা ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তনু হত্যায় ডিএনএ পরীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য পরীক্ষার হলে খাতা না দেখানোয় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত ঈদুল আজহা কবে, জানা যাবে সন্ধ্যায় চাঁদ দেখা সাপেক্ষে দুই দিনের ট্রেনের টিকিট বিক্রি করবে রেলওয়ে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে যাচ্ছেন উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী রোহিঙ্গা যুবককে কুপিয়ে টাকা ছিনতাই মৃত মায়ের পাশ ছাড়েনি হাতি শাবক ঈদ-উল-আযহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮ টায়-প্রস্তুতি সভায় জেলা প্রশাসক টেকনাফে বিয়ার-মদসহ আটক ৩ মহেশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু প্রেমে অমর হলেন জিন্নাত— প্রেমিকের বিয়ের আসরে বিষপান, একদিন পর মৃত্যু ওসি-এসআইয়ের গাফেলতি! থানায় অভিযোগের জেরে চলা বিরোধে বলি উখিয়ার সেই মা খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ঈদগড়ে খাটের নিচে আগ্নেয়াস্ত্র, যুবক আটক পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

অস্ত্র দিয়ে ফাঁসানো স্কুল ছাত্র রাফি জামিন পেলো!

বাবাকে না পেয়ে কিশোর ছেলেকে অস্ত্র দিয়ে আটকের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ১৫ বছর বয়সী স্কুল শিক্ষার্থী তাউসিফুল করিম রাফি (১৫) কে জামিন দিয়েছে আদালত।

কারাগারে যাওয়ার ৯ দিন পর আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে কক্সবাজার শিশু আদালত নং ৩ অবকাশকালীন বিচারক জেলা ও দায়রা জজ মুন্সি আব্দুল মজিদ মহোদয় জামিন মঞ্জুর করেন।

ভুক্তভোগী তাউসিফুল করিম রাফি(১৫) টেকনাফ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র এবং টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

গত ২৬ নভেম্বর ভোর ৪ টায় টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিমের বাড়িতে অভিযান চালায় টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি দল।

পুলিশের দাবি- অভিযানের সময় রেজাউল করিম পালিয়ে যান। তখন তার সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলে রাফিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।

এরপর থেকে কারাগারে আছেন তিনি। ঘটনার ৩দিন পর বিষয়টি জানা জানি হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনার ঝড় উঠে।এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রচারিত হলে নড়েচড়ে বসে প্রশাসন।

রাফির বাবা রেজাউল করিম বলেন, গতকাল জেলা প্রশাসক মহোদয় আমাদের ডাকেন। আজ সকালে আদালত জামিন মঞ্জুর করেন। আমরা এখনো আতংকে আছি।জানি না আমার ছোট্ট ছেলেটা এই ট্রমা থেকে কখন বের হতে পারবে।

রাফির আইনজীবী আয়াসুল রহমান বলেন, রাফি শিশু হওয়ায় আদালত জামিন দিয়েছেন।কিছুক্ষণের মধ্যে রাফি কারাগার থেকে মুক্তি পাবেন।

এর আগে এদিকে বুধবার (৪ডিসেম্বর) টেকনাফের ১৪ বছর বয়সী  কিশোরক রাফিকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে আইন ও শালিশ কেন্দ্র । বিষয়টি নজরে আনার পর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে খোঁজ নিতে বলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অস্ত্র দিয়ে ফাঁসানো স্কুল ছাত্র রাফি জামিন পেলো!

আপডেট সময় : ০৮:৪০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪