ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ার পদুয়ায় সড়ক দখল করে ছাগলের বাজার, মহাসড়কে তীব্র যানজট কক্সবাজার আদালতে গোলাগুলি, আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নেতা লিয়াকত আলী এসএসসিতে কক্সবাজারে সেরা মুনতাকা সাইবা,বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগে সেরা যারা আবারও রিমান্ডে ডেভিড ইমন সার ছি’নতাইয়ে আলোচিত সেই কামাল মেম্বারের ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালো দুই বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী আবাসস্থল ও করিডর হারিয়ে সংকটে বন্য হাতি রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!  কিছুক্ষণ পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিনেই নামবে রাতের অন্ধকার  আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয় লোহাগাড়া থেকে নাহিমা আক্তার লিলি নামের এক কিশোরীকে অপহরণের অভিযোগ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত উখিয়ায় পুলিশের প্রচেষ্টায় নিখোঁজের এক মাস পর অ’প’হৃ’ত দুই শিশু উদ্ধার টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি

টেকনাফে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করলো বিজিবি: পালালো পাচারকারী

টেকনাফের লেদা ও নোয়াপাড়া সীমান্তবর্তী আদমের জোড়া বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (১৭ জুন) রাতে বিজিবি’র পৃথক অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমানের বরাত দিয়ে জানানো হয়, রাতে গোয়েন্দা তথ্যে জানতে পারে আদমের জোড়া ও নোয়াপাড়া বিএসপি সংলগ্ন বেড়িবাঁধ এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এ তথ্যেরভিত্তিতে গভীর রাতে দুইজন ব্যক্তি নাফ নদী দিয়ে বেড়িবাঁধ পার হওয়ার চেষ্টা করতে দেখা গেলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে এক পর্যায়ে তারা নদীর তীরের জলমগ্ন কেওড়া জঙ্গলে ঢুকে যায়। পরে টেকনাফ ২ বিজিবির অধিনায়কের নেতৃত্বে কেওড়া জঙ্গল, নদীর তীর এবং তৎসংলগ্ন বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া দুইটি বস্তার ভেতর থেকে এক লক্ষ দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জমা করার জন্য প্রযোজ্য সকল প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয় বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ার পদুয়ায় সড়ক দখল করে ছাগলের বাজার, মহাসড়কে তীব্র যানজট

টেকনাফে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করলো বিজিবি: পালালো পাচারকারী

আপডেট সময় : ১০:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫