ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে পিকআপের সিটের পেছনে লুকানো ১ লাখ ইয়াবাসহ গ্রেফতার ২ পেকুয়ায় দিনদুপুরে মহিলা দলের নেত্রীর বাড়িতে চুরি, টাকা-স্বর্ণালঙ্কার লুট গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়নের দাবি কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৯ বার পেছাল নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক ভয়াবহ বন্যায় নেপাল-চীনের ১৫০০ মানুষ নিখোঁজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক

সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ নিষিদ্ধের দাবী

কক্সবাজার সমুদ্র সৈকত ও সংলগ্ন পর্যটন এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধকরণের দাবি জানিয়েছে ইয়ুথনেট গ্লোবাল এবং এমবোলডেন বাংলাদেশ নামের দুটি সংগঠন।

বুধবার কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে এই দাবীতে তারা যৌথ স্মারকলিপি দিয়েছে। এসময় স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসেন সজীব।

স্মারকলিপিতে বলা হয়, “বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে কক্সবাজার শুধু আমাদের গর্ব নয়—এটি আমাদের পরিবেশ ও পর্যটন অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। অথচ প্রতিদিন হাজারো বোতল, মোড়ক, প্লাস্টিক ব্যাগ, স্ট্র ও অন্যান্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক জমে সৈকতের পরিবেশ ও জীববৈচিত্র্যকে ধ্বংস করছে।”

এতে দাবি হিসেবে উল্লেখ করা হয় –
১. সৈকত এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ করা
২. জেলা প্রশাসনের পক্ষ থেকে আদেশ জারি ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা
৩. পরিবেশবান্ধব বিকল্প উপকরণে উৎসাহ প্রদান
৪. স্থানীয় যুবদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা

এমবোলডেন বাংলাদেশ এর সংগঠক ইনজামামুল হক বলেন, “আমরা বিশ্বাস করি, জেলা প্রশাসকের দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে কক্সবাজারকে একটি পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন নগরীতে রূপান্তর করা সম্ভব।”

পরিবেশ বান্ধব যেকোনো সচেতনতা কার্যক্রমে পাশে থাকার কথা জানিয়েছে ইয়ুথনেট গ্লোবাল এর সংগঠক জিমরান মোহাম্মদ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে পিকআপের সিটের পেছনে লুকানো ১ লাখ ইয়াবাসহ গ্রেফতার ২

সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ নিষিদ্ধের দাবী

আপডেট সময় : ০৭:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫