ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার কক্সবাজারে পৌঁছেছেন তারেক রহমান, দিনব্যাপী অংশ নেবেন ১১ কর্মসূচিতে  কক্সবাজারের পথে সপরিবারে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের মানুষের ৩ দাবি প্রধানমন্ত্রীকে বরনে প্রস্তুত পেকুয়া কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই -কক্সবাজারে ক্রীড়ামন্ত্রী কুতুবদিয়ায় উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে দিনব্যাপী কর্মসূচি রোহিঙ্গা ক্যাম্পে এনজিওর প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, ক্ষতি প্রায় ১২ লাখ টাকা কক্সবাজারে ১২ ঘন্টার সফরে ১১ কর্মসূচীতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজের দোকানে ফাঁসিতে ঝুলেছে মুজিব: পরকিয়া ও টাকার লেনদেন বলছে স্থানীয়রা প্রধানমন্ত্রীর কাছে ফতেখাঁরকুলকে পৌরসভা করার দাবি জানালেন ছাত্রনেতা বাসেত মির্জা বৃহত্তর মনোহরখালী ঐক্য পরিষদের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সফর, ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কক্সবাজারে স্বাধীনতার ৫৫ বছরেও আলোর মূখ দেখেনি উখিয়ারঘোনা-গর্জনিয়া সড়ক : লাখো মানুষের ভোগান্তি

রামুতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল আলম চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কক্সবাজারের রামুতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল আলম চৌধুরীকে (৭৩) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় তাঁকে রামু রাজারকুল আজিজুল উলূম মাদ্রাসা মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেন। এসময় উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। পরে রামু মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চেয়ারম্যান নুরুল হকের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ১১টায় একইস্থানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে জানাযার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রামু মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চেয়ারম্যান নুরুল হক, মাওলানা জসিম উদ্দিন, মরহুমের বড় ছেলে ওয়াহিদুল আলম টিটু সহ অনেকে।

জানাযায় ইমামতি করেন রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ফরিদ আহমদ, ফরুক আহমদ, মরহুমের জামাতা শেখ জুনাঈদ বিপ্লব, রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি খালেদ হোসেন টাপুসহ জনপ্রতিনিধি, এলাকার মুসল্লী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ধর্ম-প্রাণ মুসল্লীরা।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এছাড়া তিনি দীর্ঘ বছর ধরে ইউনিয়ন পরিষদের সচিবের দায়িত্ব পালন করেন।

জনপ্রিয় সংবাদ

কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রামুতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল আলম চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট সময় : ০৪:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪