ঢাকা ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি

বছরে ৬ হাজার ব্যাগ ব্লাড জোগাড় করে কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটি

২০১৫ সাল। তখন কক্সবাজারের মতো প্রত্যন্ত এলাকার মানুষের জানা ছিলো না স্বেচ্ছায় রক্তদানের বিষয়। সেসময় অনেকেই কিনে নিতেন রক্ত। আবার রক্ত জোগাড় করতে না পেরে মৃত্যুর মতো ঘটনাও শোনা যায়। এমন সময়ে ১০ থেকে ১২ জন স্বপ্নবান তরুণ শুরু করে কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানুষকে বুঝাতে থাকেন স্বেচ্ছায় রক্তদানের ব্যাপারে। উৎসাহ জোগাতে থাকেন সবাইকে। মেডিক্যাল কেন্দ্রীক সংগঠনের বাইরে এটিই কক্সবাজারের প্রথম ব্লাড বিষয়ক সংগঠন।

২০১৫ সাল থেকে ২০২৪। কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটিকে দেখে অনেক সংগঠনের জন্ম হয়েছে কক্সবাজারে। রক্তদানেও এসেছে সহজলভ্যতা। বর্তমানে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় ৪০০ এর অধিক সদস্য রক্তদানসহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। এই সংগঠন রক্ত দানে উৎসাহ দান, ব্লাড ব্যাংক দালালমুক্ত করা, বাল্য বিবাহ রোধ, অসহায় মানুষকে সেবা দেয়া, অজ্ঞাত রোগিকে সেবা দিয়ে পরিবারে পৌঁছানো, থেলাসেমিয়া-ক্যান্সার সচেতনতা, শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন দুর্যোগে সহায়তা এবং সামাজিক সকল কাজ করে যাচ্ছে কক্সবাজারে।

কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটির পরিচালক (এডমিন) আলী আহসান মুজাহিদ জানিয়েছেন, দিনে ১৫ থেকে ১৭ ব্যাগ রক্ত জোগাড় করে দেওয়া হয় প্রতিটি উপজেলায়। মাসে ৫০০ ব্যাগের বেশি এবং বছরে যার সংখ্যা দাঁড়ায় ৬০০০ ব্যাগের বেশি।

তিনি জানান, কক্সবাজারের রক্তের অভাবে কোন রোগী যেন মারা না যায় আমরা সেই প্রচেষ্টা করে যাচ্ছি। কক্সবাজার জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনকে ঐক্যবদ্ধ করে আমরা মানুষের সেবা দিতে চাই। অসহায় মানুষের দোরগোড়ায় কিভাবে সহায়তা পৌঁছে দেওয়া যায় সেটিই আমাদের পরবর্তী লক্ষ্য এবং উদ্দেশ্য।

আজ ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস। ১৯৮৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ৫ ডিসেম্বর দিনটিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বিভিন্ন স্বেচ্ছাসেবাভিত্তিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের কর্মকাণ্ডকে উৎসাহিত করতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এ দিনটি পালন করা হয়। আজকের এই দিনে কক্সবাজার লাইফ পরিবার কৃতজ্ঞতা জানায় কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটিকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বছরে ৬ হাজার ব্যাগ ব্লাড জোগাড় করে কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটি

আপডেট সময় : ১২:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪