ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধনকালে এমপি কাজল-সৈকতকে আগের রুপে ফিরিয়ে আনতে হবে মহেশখালীতে চোর সন্দেহে এক যুবককে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার টেকনাফের সীমান্ত এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে পালংখালীতে মাদক কারবারী রুবেলের গুলিবর্ষণ

মাদক নিয়ে ধরা পড়লেও ফের রাজনীতিতে আশ্রয় নিতে চায় উখিয়ার তাজ উদ্দিন

ইয়াবা নিয়ে পুলিশ ও র‌্যাবের হাতে ধরা পড়ে জেল কাটা তাজ উদ্দিন চৌধুরী আবারও সদর্পে রাজনীতিতে ফিরতে চাইছেন। জাতীয়তাবাদী যুবদল থেকে বহিস্কৃত এই নেতা দেশের পট পরিবর্তনের পর উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন (উত্তর) যুবদলের সভাপতি হিসেবে ফিরছেন বলে অভিযোগ উঠেছে।

তবে তার এই তৎপরতায় দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা কাটালিয়া এলাকার তাজ উদ্দিন চৌধুরী (৩২) র‌্যাব ও পুলিশের হাতে দুই দফা নিষিদ্ধ ইয়াবাসহ ধরা পড়েছেন। পরে তিনি ওই দুই মামলায় দীর্ঘদিন জেল কেটে জামিন পেয়ে ফিরে আসেন।

দলীয় সূত্র জানিয়েছে, ইয়াবাসহ বারবার গ্রেপ্তারের ঘটনায় ২০২১ সালের ৮ আগস্ট উখিয়া উপজেলা যুবদল তাজ উদ্দিন চৌধুরীকে অসাংগঠনিক কার্যকলাপ ও বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে হলদিয়াপালং (উত্তর) সাংগঠনিক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িকভাবে বহিস্কার করে।

এই দিকে যুবদলের একাধিক সূত্র দাবি করছেন, তাজ উদ্দিন চৌধুরী হলদিয়াপালং (উত্তর) সাংগঠনিক ইউনিয়ন যুবদলের আগামী কমিটিতে সভাপতি পদে ফিরে আসার জন্য নানাভাবে তদবির চালিয়ে যাচ্ছেন।

তবে উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদার জানিয়েছেন, যুবদলের কোন কমিটিতে কোন মাদক ব্যবসায়ীকে পদে থাকার সুযোগ দেয়া হবে না। এই ধরণের কোন কমিটি হলে তা অনুমোদন করা হবে না।

তিনি বলেন, আমি নিজেই তাজ উদ্দিন চৌধুরীকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিস্কার করেছিলাম। তাকে আবার দলে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তা সফল হবে না।

কক্সবাজার জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল বলেন, কোন মাদক ব্যবসায়ী যুবদল কমিটিতে নেতৃত্বে আসার বিষয়টি এখনো আমার জানা নেই। তবে কোন মাদক ব্যবসায়ীকে সভাপতি কিংবা পদে রেখে কমিটি দেয়া হলে তা কোনভাবেই অনুমোদন দেয়া হবে না।
তিনি জানান, তাজ উদ্দিন চৌধুরী নামের কোন মাদক ব্যবসায়ী হলদিয়াপালং যুবদলের কমিটিতে আসছেন এমন তথ্য তার জানা নেই।

এই ব্যাপারে অভিযুক্ত তাজ উদ্দিন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

মাদক নিয়ে ধরা পড়লেও ফের রাজনীতিতে আশ্রয় নিতে চায় উখিয়ার তাজ উদ্দিন

আপডেট সময় : ০৮:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪