ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা কুতুবদিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন  মেরিন ড্রাইভ সংলগ্ন বনভূমিতে নতুন করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ উখিয়ায় পরিবেশ ও বন অপরাধ দমনে প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ টেকনাফের জেলেপল্লীতে অগ্নিদুর্গতদের পাশে দাঁড়ালেন শাহজাহান চৌধুরী হ্নীলায় সহায়তা প্রদানকালে জেলা জামায়াত আমীর আনোয়ারী -অবিলম্বে নাফ নদী খুলে দিন ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা মেরিন ড্রাইভে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল পর্যটকের টেকনাফে পিস্তলসহ সিএনজি চালক আটক কক্সবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কক্সবাজারে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হত না: সেনাপ্রধান আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা, কোন ভাড়া কত হলো বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনা হচ্ছে ৩০ এপ্রিলের মধ্যে শামীম আরা বেগম স্বপ্নাসহ বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

ঈদ ঘিরে নাশকতার কোনও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে কোনও ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (৩০ মার্চ) দুপুর ১২টায় জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সম্প্রতি ফাঁকা ঢাকায় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং নাশকতা ঘটতে পারে— এমন গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গুঞ্জন সব সময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তার কোনও অভাব নেই এবং নাশকতা হওয়ার কোনও আশঙ্কা নেই। যদি কোনও ধরনের তথ্য পান, তাহলে আমাদের জানান, আমরা আপনাদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করবো।

এদিকে, ভারতের কোলকাতায় একটি ইফতার পার্টিতে আওয়ামী লীগের সদস্যরা নাশকতার পরিকল্পনা করেছে— এমন একটি বক্তব্য ছড়িয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কোলকাতায় কারা আছে, কোলকাতায় আছে ক্রিমিনাল। ক্রিমিনালরা সব সময় এ ধরনের চিন্তা করবে। আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

এর আগে, জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। এখানে অনেক গুণীজন ও গণ্যমান্য ব্যক্তি আসেন। তাদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসল্লিদের জন্য ওজু, পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের সহায়তা পাওয়া যাবে। এছাড়া, নামাজ পড়ার জন্য আলাদা জায়নামাজ আনার প্রয়োজন নেই, সবার জন্য কার্পেটের ব্যবস্থা করা হয়েছে।

পরিদর্শনকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

ঈদ ঘিরে নাশকতার কোনও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫