ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি

রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমী, হিফজখানা ও এতিমখানার বার্ষিক অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক মাওলানা নুরুল হক চকোরী। তিনি বলেন, “দারুল কুরআন নূরানী একাডেমী ইসলামী শিক্ষা-সংস্কৃতির আলোকরশ্মি ছড়িয়ে দিয়ে আলোকিত প্রজন্ম গড়ার একনিষ্ঠ কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছে।” তিনি শিক্ষার্থীদের মধ্যে ইসলামী শিক্ষা ও আদর্শ প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন এবং ইসলাম অনুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। বিশেষ অতিথি ছিলেন, রামু উত্তর ফতেখাঁরকুল কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা শহীদুল্লাহ, উখিয়ারঘোনা তা’লিমুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ হাসান, শিকলঘাট রামু ইকরা মডেল একাডেমির প্রধান নির্বাহী পরিচালক মাওলানা আব্দুল মান্নান, ও মধ্য মেরংলোয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ রহিম উদ্দিন।

শিক্ষা পরিচালক মাওলানা দিদারুল আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হিফজ বিভাগের অভিভাবক হাফেজ ওসমান গণি, নূরানী বিভাগের অভিভাবক সাংবাদিক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, আলোর দিশারি যুব পরিষদের সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ সহ আরও অনেকে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পুরস্কৃত করা হয়। এছাড়া, তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি ও অভিভাবকবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত, হাদীস শরীফ, জরুরী দু’আ-মাসায়েল, আরবী, ইংরেজি বক্তৃতা ও কথোপকথন শ্রবণ এবং লেখা-পড়ার মান দেখে অত্যন্ত প্রশংসা করেন।

এসময় পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেন, “কোমলমতি সন্তানদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামী শিক্ষার বিকল্প নেই।” তিনি অভিভাবকদের সন্তানদের ইসলামী শিক্ষা ও দ্বীনি তাত্ত্বিক শিক্ষা প্রদানে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আপডেট সময় : ০৫:১৯:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪