ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ টিটিএনের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে ডিডাব্লিউ একাডেমির ইন-হাউস প্রশিক্ষণ কক্সবাজারের মেয়ে তাওয়াক্কুল নূর চৌধুরী স্নেহা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জুডো বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটি, সারাদেশে গ্যাসের সংকট নির্ভীক, স্পষ্টবাদী ও সৎ সাংবাদিক ছিলেন আতাহার ইকবাল-লুৎফুর রহমান কাজল এমপি নেপালের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত কক্সবাজারের সন্তান সাংবাদিক ইরফান হোয়াইক্যংয়ের কাটাখালীতে এবার ২ কোটি টাকার ইয়াবা ছিনতাই পালংখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের সভার প্রতিবাদে বিএনপির মিছিল উখিয়ায় শ্যামল প্রকৃতি আর্ট স্কুলের দিনব্যাপী সংগীত কর্মশালা অনুষ্ঠিত কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে ভাসছিলেন শ্রীলঙ্কার দুই জেলে: উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা রোহিঙ্গা মাঝি এনায়েত উল্লাহর অত্যাচারে অতিষ্ঠ রোহিঙ্গারাই টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ উখিয়ায় বাসে অভিযান: ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

টেকনাফে ২ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার সকালে নাফ নদীর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান।

তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “আলিখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে সাঁতরিয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে তীরের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন।

“এ সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দুইটি বস্তা পানিতে ফেলে মিয়ানমার জলসীমার অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের দুইটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা দুইটি খুলে দুই লাখ ইয়াবা পাওয়া যায়।”

উদ্ধার করা ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ

টেকনাফে ২ লাখ ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৪:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫