ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির ১৮১ সদস্যের কমিটি অনুমোদন ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে জেলে আহত উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ কক্সবাজারে গৃহকর্ত্রীকে চেতনাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল চুরি : মালামালসহ গৃহকর্মী গ্রেপ্তার পেকুয়ার যানজট নিরসন, ডাস্টবিন স্থাপন ও খেলার মাঠ উন্মুক্তকরণে এসিল্যান্ডের হস্তক্ষেপ কামনা এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধনকালে এমপি কাজল-সৈকতকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে মহেশখালীতে চোর সন্দেহে এক যুবককে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১

নতুন আশার সঞ্চার- রোহিঙ্গারাও চায় আশ্রয় জীবনের ‘শেষ ঈদ’

‘ইউএন টেইক আস টু আওয়ার হোম ব্যাক’, সমবেত লাখো মুখের মাঝে এমন আহবান সম্বলিত প্লেকার্ড দীর্ঘক্ষণ ছিলো রোহিঙ্গা এক যুবকের হাতে।

নিজ দেশে ফেরার আকুতি নিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টায় কমতি রাখেনি বাংলাদেশে ৮ বছর ধরে আশ্রিত রোহিঙ্গারা।

বলা হচ্ছে, শুক্রবার (১৪ মার্চ) উখিয়ার ২০ নং রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত ‘সলিডারিটি ইফতার’ কোনো বিশ্ব নেতৃত্বের উপস্থিতিতে সাম্প্রতিক সময়কালে অন্যতম বৃহৎ আয়োজন।

যেখানে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস তাঁর বক্তব্যে সারাবিশ্বকে আবারো মনে করিয়ে দিলেন নিপীড়িত রোহিঙ্গাদের কথা।

বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “রোহিঙ্গারা মিয়ানমারে কি ধরনের পরিস্থিতি মুখে এখানে এসেছে, তা আমাকে জানিয়েছে। তারা ঘরে ফিরতে চায়, মিয়ানমার তাদের মাতৃভূমি, স্বেচ্ছায় এবং নিরাপদে সেখানে ফিরে যাওয়া হচ্ছে এই সংকটের প্রাথমিক সমাধান”।

ইফতারের আগে জাতিসংঘ মহাসচিব বক্তব্য রাখলেও সাথে থাকা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোন বক্তব্য দেন নি।

পরে ইফতার আয়োজন শেষে রোহিঙ্গা শরনার্থীদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন তিনি।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রাখা বক্তব্যে রোহিঙ্গাদেরকে তিনি বলেন, “আপনারা প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘের মহাসচিবকে যে অনুরোধ জানিয়েছেন, আমরা তা গুরুত্বের সঙ্গে তার কাছে উপস্থাপন করছি। আপনাদের যত দ্রুত সম্ভব নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করা যায়, আমরা নিরলসভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি”।

এবার না হলেও আগামী বছর রোহিঙ্গারা নিজ দেশে ঈদ উদযাপন করতে পারবেন বলে শান্তিতে নোবেল বিজয়ী আশাবাদ ব্যক্ত করেন।

জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার কথায় আরাকানের মায়ায় উদগ্রীব রোহিঙ্গারা যেনো নতুনভাবে উজ্জীবিত হয়েছেন বাড়ির ফেরার স্বপ্নে।

ইফতারে অংশ নিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন উখিয়ার ৪ নং ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা যুবক মোহাম্মদ ইয়াসিন।

এক প্রতিক্রিয়ায় টিটিএনকে তিনি বলেন, ” আমি খুবই ভাগ্যবান এতো বড় আয়োজনে শরিক (অংশ নেওয়া) হতে পেরে। মনে হচ্ছে খুব শীঘ্রই সোনার আরকানে আমরা ফিরতে যাচ্ছি, এখন শুধু স্বপ্ন পূরণের অপেক্ষা। ”

রোহিঙ্গা মাঝি (কমিউনিটি নেতা) আজিজের কন্ঠে ছিলো প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের বন্দনা।

প্রধান উপদেষ্টার ভাষা বুঝতে পেরে খুশি হওয়া আজিজ বলেন, “বাংলাদেশের অবদান রোহিঙ্গাদের কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, এবারের ঈদটা আমরা খুব আনন্দের সাথে বাংলাদেশী ভাই-বোনদের নিয়ে এখানে শেষ ঈদ হিসেবে উদযাপন করতে চাই।”

রোহিঙ্গা নেতা মাস্টার মুহাম্মদ জুবায়ের বলেন, ” আমরা জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের প্রতি ও প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞ। উনাদের উদারতা আমাদের কে অনুপ্রাণিত করেছে।”

খুব শীঘ্রই রাখাইনে ‘সেইফ জোন’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা প্রত্যাবাসনে তৎপর হবে বলে প্রত্যাশা করেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

নতুন আশার সঞ্চার- রোহিঙ্গারাও চায় আশ্রয় জীবনের ‘শেষ ঈদ’

আপডেট সময় : ০২:৫২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫