ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ হাজার টাকায় আড়াই মাসের শিশু কেনার চেষ্টা, পুলিশ হেফাজতে পর্যটক দম্পতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ছাত্রদলের রাজনীতি ও স্বপ্নময় বাংলাদেশের অভিযাত্রা পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন সেন্টমার্টিনে সালিশ বৈঠকে সাবেক মেম্বারের নেতৃত্বে হামলা : আহত বর্তমান মেম্বার শিল্পী ইয়াসির আরাফাত-এর দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী শুরু ৩০ মে টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের নতুন এসপি মোঃ মারুফাত হোসাইন: এসপি নিহাদ হেডকোয়ার্টারে টেকনাফ সাবরাংয়ে সংঘর্ষের বলি কিশোর ইব্রাহিম, আটক ১ ঈদের আনন্দের মধ্যেই সড়কে ঝরল ১৬ প্রাণ ভারতে কারাভোগ শেষে ঈদের দিন দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক মিয়ানমারে পণ্য পাচারকে কেন্দ্র করে হোয়াইক্যংয়ের দুই গ্রামবাসীর সংঘর্ষ কোরবানির বরাদ্দ: কাগজে মাংস, নাকি মানুষের ঘরে? সোনারপাড়ার সাদাবালি রিসোর্টে আগুন: শত্রুতা বলছে মালিক পক্ষ উখিয়ার ওসি কি সত্যিই বদলি? ১২ দিনেও নেই সেই ‘মা’ হত্যা মামলার অগ্রগতি রাত ৮টার মধ্যেই কোরবানির বর্জ্যমুক্ত হবে কক্সবাজার শহর: পৌরসভার ৩০০ কর্মী মাঠে

৫০২ দিন পর নেইমারের গোল, জয় পেল সান্তোসও

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১০:০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • 979

ব্রাজিলের পোস্টার বয় নেইমার এখন খেলেন তার স্বদেশী ক্লাব সান্তোসের হয়ে। সান্তোসের হয়ে এরই মধ্যে তিন ম্যাচ খেললেও গোলের দেখা পাননি তিনি। তবে রোববার (১৬ ফেব্রুয়ারি) সান্তোসের হয়ে নিজের চতুর্থ ম্যাচে অবশেষে গোলের দেখা পেলেন নেইমার। ২০২৩ সালের ৩ অক্টোবরের পর গোল করলেন ব্রাজিলের জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নাসাজি মানজাদারানের বিপক্ষে আল হিলালের ৩-০ গোলের জয়ের দিনে দ্বিতীয় গোলটি করেছিলেন নেইমার। মাঝে কেটে গেছে প্রায় দেড় বছর। এত দীর্ঘ সময় গোলের দেখা না পাওয়া নেইমার আজ তার শৈশবের ক্লাব সান্তোসের হয়ে গোল করলেন। ইনজুরির অভিশাপ থেকে মুক্ত নেইমারের গোল তাই একটু বেশিই আবেগের ফুটবল প্রেমিদের কাছে।

চোটের কারণে নেইমার দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। শীতকালীন দলবদলে আল হিলাল থেকে যোগ দিয়েছেন সান্তোসে। ক্লাবের হয়ে চতুর্থ ম্যাচেই গোলের দেখা পেলেন তিনি। অ্যাগুয়া সান্তার বিপক্ষে পেনাল্টি থেকে ১৪ মিনিটে দলকে এগিয়ে দেন এই ফুটবল সুপারস্টার।

অ্যান্টোনি ম্যানচেস্টারে ৩৮ ম্যাচে যা করেছিলেন, ক্লাব বদলে সেটা করলেন মাত্র ৪ ম্যাচে

ম্যাচের ১২ মিনিটে বক্সের ভেতর ড্রিবল করে ঢোকার চেষ্টা করে ফাউলের শিকার হন নেইমার। পরে নিজের আদায় করা পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। নেইমারের গোলের পর শেষ পর্যন্ত সান্তোস ম্যাচ জিতেছে ৩-১ গোলে। সান্তোসে ফেরার পর এটি নেইমারের প্রথম জয়।

এ গোলের মাধ্যমে নিজের ক্লাব ক্যারিয়ারের ৩৬১তম গোলটি করলেন নেইমার। আর ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২০ হাজার টাকায় আড়াই মাসের শিশু কেনার চেষ্টা, পুলিশ হেফাজতে পর্যটক দম্পতি

৫০২ দিন পর নেইমারের গোল, জয় পেল সান্তোসও

আপডেট সময় : ১০:০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫