ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

মহেশখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

মহেশখালীর কুতুবজোমের ঘটিভাঙ্গায় লবণ বোঝাই ট্রলার থেকে নিখোঁজ নাজমুল হাসান (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, কুতুবজোমের ঘটিভাঙ্গা থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।

নিহত নাজমুল মহেশখালী দক্ষিণ ঘোনার পাড়া এলাকার মো. ফেরদৌস মাঝির ছেলে। সে লবণ পরিবহনকারী ট্রলারের শ্রমিক ছিলো। গতকাল (মঙ্গলবার) ঘটিভাঙ্গায় তার কর্মস্থল লবণ বহনকারী ট্রলার থেকে মাঝরাতে সে নিখোঁজ হয়। ভোরে তার লাশ পায় স্থানীয় জেলেরা।

এদিকে নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

মহেশখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

আপডেট সময় : ০৮:৫৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫