ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্বের ফ্রি খেলোয়াড় রেজিস্ট্রেশন চলছে নেপাল সফরে গেলেন জেইউসি সভাপতি নুরুল ইসলাম হেলালী পেকুয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু কুতুবদিয়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় মোবাইল কোর্ট, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি : কক্সবাজারে রাত ৮টায় শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ গর্জনিয়া সীমান্তে বিজিবির অভিযান : ২ লাখ ইয়াবা উদ্ধার রামুতে কোমলমতি শিশু নিকেতনের “বর্ষার ভরসায় জীবনের গান গাই” ৭ম পর্ব অনুষ্ঠিত বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বড় ঘোষণা মিয়ানমার সরকারের শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

পেকুয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মেহেদী হাসান মারুফ (১৮)নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার আন্নরআলী মাতবর পাড়ায় এ ঘটনাটি ঘটে।

নিহত মেহেদী হাসান মারুফ পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র ও একই এলাকার মিজবাহ উদ্দীন বাবুলের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত মেহেদী হাসান মারুফ দীর্ঘদিন ধরে থ্যালাসামিয়া রোগে ভোগছিলো। শনিবার সকালে চুল কাটার পর নিজ বাড়ির পুকুরে গোসলে নামলে সেখানে সে ডুবে যায়। পরে চিৎকার শুনে পরিবারের লোকজন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

পরিবারের বরাত দিয়ে পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহাবুব আলম বলেন, নিহত ছেলেটি জন্মের পর থেকেই অসুস্থ। তাকে কয়েক মাস পরপর শরীরে রক্ত দিতে হতো৷ আজ সকালে চুল কেটে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে আমি খুবই মর্মাহত ও শোকাহত৷

এদিকে মাদ্রাসা ছাত্র মেহেদী হাসান মারুফের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মাদ্রাসা, পরিবার ও এলাকা জুড়ে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

পেকুয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ১২:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬