ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নিলেন দুই আওয়ামী লীগ নেতা!

রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের দুই সহোদর আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম ও মোঃ ইসমাঈল। দীর্ঘ দিন ধরে রাজনৈতিক মামলায় কক্সবাজার কারাগারে রয়েছেন।

তাঁদের মা মোস্তফা বেগম (৮০) মারা গেলে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্যারোলে মুক্তি নিয়ে বাদ জোহর পানের ছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত জানাজা নামাজে অংশ নেন।

জানাজা নামাজে হাতকড়া হাতে অঝোঁরে কেঁদে আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম ও মোঃ ইসমাঈল বলেন- তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তাঁরা কখনো কারও ক্ষতি বা অন্যায় করেন নি।
এসময় তারা মায়ের জন্য এবং অসুস্থ বাবা নুর আহমদের জন্য দোয়া চান ।

স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন প্রথমে খুঁনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় তাঁদের আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। সেই মামলায় জামিন হওয়ার পর দক্ষিণ মিঠাছড়ির একটি মামলায় ফের আটক দেখানো হয়। সেটার জামিন হলে রামুর মাহিন চৌধুরীর মামলায় আবারও আটক হয়ে দুই ভাইকে কারাভোগ করতে হচ্ছে দীর্ঘ আড়াই মাস ধরে।

কারাগারে থাকার কারণে জীবিত অবস্থায় তাঁরা মাকে শেষ দেখা দেখতে পারেননি। তাঁদের বাবা নূর আহমদও বর্তমানে অনেক অসুস্থ।

ট্যাগ :

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত

রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নিলেন দুই আওয়ামী লীগ নেতা!

আপডেট সময় : ০৯:৩১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬