ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে অ্যাম্বুলেন্স নয়, রোগী চলে মানুষের কাঁধে অসহিষ্ণু সমাজের আয়নায় আমরা রোনালদো বললেন, মেসিই সর্বকালের সেরা হজের খরচ কমাতে উদ্যোগ নেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের সমঝোতার পরই হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ জাহাজ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াবা পাচারের সময় পুলিশের ধাওয়া খেয়ে ঈদগাঁওয়ের যুবকের মৃত্যু, আহত ১ কুতুবদিয়ায় জামায়াত আমীর আনোয়ারী – ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে” চট্টগ্রামে শিশু আয়াত হত্যার রায় : ১ মাসের মধ্যে ফাঁসি কার্যকর চায় পরিবার আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী বহিষ্কার জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী

মহেশখালীতে বাড়িতে ঢুকে নারী ও স্কুল শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এসআই রাজিবের বিরুদ্ধে

মহেশখালী থানার কালারমারছড়া পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) রাজিব সাহার বিরুদ্ধে বাড়িতে ঢুকে নারী ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

রবিবার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার কালারমারছড়া উত্তর ঝাপুয়া পাহাড়তলী এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী রোকসানা বেগম জানান, রবিবার বিকালে এসআই রাজিব দুই কনস্টেবলসহ তার দেবরের প্রথম স্ত্রী কাজলকে নিয়ে তার বসতবাড়িতে গিয়ে রোকসানার স্বামী মো. ছিদ্দিক ও তার দেবর হেলাল কোথায় জানতে চায়। তার স্বামী ছিদ্দিক বাড়িতে নেই জানালে রোকসানাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, পরে গলায় বেশ কয়েকবার আঘাত করে মারধর করেন। এসময় তার স্কুল পড়ুয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. সায়েদকেও (১৫) চড় মারেন বলে অভিযোগ করেন তিনি।

রোকসানা বেগম আরও জানান, তার দেবর মো. হেলালের সাথে তার স্বামী মো. ছিদ্দিকের কোনো সম্পর্ক নেই তিন বছর ধরে। হেলালের প্রথম স্ত্রী কাজল ও দ্বিতীয় স্ত্রী খালেসা বেগমকে আলাদাভাবে বাড়ি করে দিয়েছে হেলাল। তারা এই বাড়িতেও থাকে না। হেলালের প্রথম স্ত্রী কাজলের অভিযোগে তার স্বামী হেলালকে না পেয়ে রোকসানাকে (হেলালের বড় ভাইয়ের স্ত্রী) মারধর করেছে বলে জানান তিনি। হেলালের সাথে তার স্ত্রীর পারিবারিক কলহ থাকতে পারে এই বিষয়ে তাকে এবং তার স্কুল পড়ুয়া সন্তানকে গালিগালাজ ও মারধরের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন এই ভুক্তভোগী নারী।

এই বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী পারভীন আক্তার ও মোকাররমা বেগম জানান, আজ দুপুরে হঠাৎ পুলিশ এসে কাজলের স্বামী হেলাল কে না পেয়ে তার বড় ভাইয়ের স্ত্রীকে গালিগালাজ ও মারধর করেছে। এই ঘটনায় রোকসানা বেগমের গলায় জখমের চিহ্ন রয়েছে।

মুঠোফোনে জানতে চাইলে কালারমারছড়ার পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) রাজিব সাহা বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন ‘এমন কোনো ঘটনা ঘটেনি’। বিষয়টি অসত্য।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, তার থানার দায়িত্বরত কোনো পুলিশ সদস্য যদি কাউকে হয়রানি বা গায়ে হাত তুলে এই বিষয়ে ভুক্তভোগী তথ্যপ্রমাণ সাপেক্ষে অভিযোগ করলে তিনি ব্যবস্থা নিবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যেখানে অ্যাম্বুলেন্স নয়, রোগী চলে মানুষের কাঁধে

মহেশখালীতে বাড়িতে ঢুকে নারী ও স্কুল শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এসআই রাজিবের বিরুদ্ধে

আপডেট সময় : ১০:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬