ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২ পার্বত্য মন্ত্রী সা চিং প্রু জেরীর সাথে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত লোহাগাড়ার চরম্বায় বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি’র আত্মপ্রকাশ, সোমবার মানববন্ধন অসম্ভবকে সম্ভব করার গল্প: অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের সমীহ জাগানিয়া অর্জন.. জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ টোল ইজারার কাগজে টেম্পারিংয়ের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়ে বিপাকে তিন ইউনিয়নের ব্যবসায়ীরা সমিতিপাড়ার সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি আরাফাত গ্রেফতার কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ : যাত্রী আহত বালিয়াড়ীতে সড়ক নির্মান বন্ধে প্রধানমন্ত্রীর কাছে বাপার স্মারকলিপি চকরিয়ায় মিষ্টিতে “তেলাপোকা”, নানা অসংগতি : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিকল্প অফিস খুঁজছে পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলো

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • 290

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গভীর রাতের আগুনে পাঁচটি মন্ত্রণালয়ের কার্যালয়, নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যাওয়ায় এই মন্ত্রণালয়গুলোর কার্যক্রম চালিয়ে নেওয়াই এখন বড় রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অন্তর্বর্তী সময়ের জন্য কাজ চালিয়ে নিতে বিকল্প অফিস খুঁজছে মন্ত্রণালয়গুলো। যেমন স্থানীয় সরকার বিভাগ আপাতত সময়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বা অন্য কোনো উপযুক্ত জায়গায় অফিস করার চিন্তাভাবনা করছে।

গত বুধবার ছিল বড়দিনের ছুটি। এ দিন গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটে ৭ নম্বর ভবনে। আগুনে এই ভবনে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে কয়লা হয়ে গেছে কম্পিউটার ও আসবাব। দেয়াল ও মেঝেতেও বড় ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভবনটির ক্ষতিগ্রস্ত তলাগুলো আপাতত ব্যবহার করার সুযোগ নেই। ফলে অন্য কোনো জায়গায় অফিস খোঁজা হচ্ছে। তবে নথিপত্র পুড়ে যাওয়ায় কাজের ক্ষেত্রে বড় রকমের অসুবিধা হবে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এ কে এম তারিকুল আলম আজ প্রথম আলোকে বলেন, অন্তর্বর্তী সময়ের জন্য স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বা অন্য কোনো উপযুক্ত জায়গায় করা যায় কি না, তা নিয়ে তাঁরা চিন্তাভাবনা করছেন।অতিরিক্ত সচিব যখন কথা বলছিলেন, তখন তাঁরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই অবস্থান করছিলেন। প্রসঙ্গত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন স্থানীয় সরকার বিভাগের অধীন চলে।
স্থানীয় সরকার বিভাগের সূত্রমতে, সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তী সময়ের জন্য অফিসের বিষয়টি ঠিক করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বিকল্প অফিস খুঁজছে পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলো

আপডেট সময় : ০৭:৩৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪