ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

ডাক্তার দেখাতে টেকনাফ যাত্রায় সাগরে ডুবে মা-মেয়ের বিদায়

প্রবালদ্বীপ সেন্টমার্টিন থেকে টেকনাফ আসার পথে বঙ্গোপসাগরে ৮ জন যাত্রী স্পীডবোট ডুবির ঘটনায় দুইজন নিহত হয়েছে।

নিহত দুই নারী সম্পর্কে মা ও মেয়ে,
তারা হলেন – সেন্টমার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার ও তার কন্যা শিশু মাহিমা আক্তার।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে অদূরে গোলারচর সংলগ্ন সাগরে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় যাত্রীদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

পরে দুই জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন বাকি ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বিষয়টি ঢাকাপোস্ট’কে নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূর বলেন, ‘ দূর্ঘটনায় পতিত স্পীডবোটের দুই যাত্রী মা ও মেয়ে মারা গেছেন, অন্য যাত্রীরা চিকিৎসা নিচ্ছেন। তাদের মরদেহ থানায় আনা হয়েছে, কিভাবে দূর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে।’

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, তারা ডাক্তার দেখানোর উদ্দেশে টেকনাফ যাচ্ছিলেন।

শীতের সময়ে সাগরের পরিবেশ শীতল থাকার পরও কিভাবে এই স্পীডবোট উলটে প্রাণহানি হলো? এমন প্রশ্ন উঠছে স্থানীয়দের মাঝে।

এদিকে সোমবার সকাল থেকে কক্সবাজার থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল শুরু হয়েছে।

প্রথমদিনে ১১৭৪ জন পর্যটক ৩টি জাহাজ করে সেন্টমার্টিন গিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

৩১ জানুয়ারি পর্যন্ত আগামী দুই মাস রাত্রিযাপনের জন্য পর্যটকদের কাছে সেন্টমার্টিন উন্মুক্ত থাকবে।

তবে ১২ টি সরকারি নির্দেশনা মেনে দ্বীপটি ভ্রমণ করতে হবে এবং এসব নির্দেশনা বাস্তবায়নে শুরু থেকে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ সহ সংশ্লিষ্টদের সমন্বিত তৎপরতা দেখা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

ডাক্তার দেখাতে টেকনাফ যাত্রায় সাগরে ডুবে মা-মেয়ের বিদায়

আপডেট সময় : ০২:১৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫