ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং নাইক্ষ্যংছড়িতে সেতুর রেলিং থেকে পড়ে যুবকের প্রাণহানি কক্সবাজারে আসছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী: পরিদর্শন করবেন এসপিএমসহ মেগা প্রকল্প ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন লামায় মাতামুহুরি নদীতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ কক্সবাজার সরকারি কলেজে চালু হলো গনিত ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্স নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ পাকস্থলীতে ইয়াবা, দুই যুবক আটক নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত ঋণের বোঝা,পারিবারিক কলহ,রামুতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা! কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে-সেতু সচিব… আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে কক্সবাজার উপকূলে শত পরিবারে কান্না

চুলের বিভিন্ন সমস্যা কমায় আদার তেল, বানাবেন কীভাবে জেনে নিন

চুলের নানা ধরনের সমস্যা কমাতে পারে জিনজার এসেনশিয়াল অয়েল বা আদার তেল। খুব সহজে বাড়িতেই বনিয়ে নিতে পারেন উপকারী এই তেল। জেনে নিন আদার তেল ব্যবহারের উপকারিতা ও কীভাবে বানাবেন সে সম্পর্কে।

উপকারিতা

আদার তেল মাথার ত্বকে প্রদাহ নিরাময়ে সাহায্য করে। ফার্মানিউট্রিশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে কিংবা খুশকির সমস্যা থাকলে আদার তেল দারুণ কাজ করে।
বায়োক্যাটালিসিস অ্যান্ড এগ্রিকালচারাল বায়োটেকনোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, আদা দিয়ে তৈরি এই তেল মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে। যে কারণে চুলের ফলিকলে অক্সিজেন পৌঁছয়। যা নতুন চুল গজানোর পক্ষেও সহায়ক।
অ্যাক্সিডেন্ট শরীরে ফ্রি র‌্যাডিক্যালের সমতা বজায় রাখতে সাহায্য করে। যা অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে দেয় না। এই তথ্য প্রকাশিত হয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস জার্নালে। নতুন চুল গজানো থেকে অকালপক্বতা রোধ করা- সব কিছুতেই কাজে লাগে আদার তেল।

যেভাবে বানাবেন ও ব্যবহার করবেন আদার তেল

নারকেল তেলে আদার টুকরো মিশিয়ে ফুটিয়ে নিন কিছুক্ষণ। ঠান্ডা হলে ছেঁকে বোতলে ভরে নিন। ছোট একটি পাত্রে অলিভ অয়েল গরম করে নিন। এতে কয়েক ফোঁটা আদার তেল মিশিয়ে নিন। মাথার ত্বকে এই তেল মেখে রাখুন আধা ঘণ্টা। শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে নিন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চুলের বিভিন্ন সমস্যা কমায় আদার তেল, বানাবেন কীভাবে জেনে নিন

আপডেট সময় : ০৭:১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪