ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

ঘরের দরজা ভেঙ্গে ব্যবসায়ীকে অ’পহ’রন: রোহিঙ্গা স’ন্ত্রা’সীদের সাথে এপিবিএনের ৬১ রাউন্ড গো’লাগু’লি

টেকনাফে বাড়ির দরজা ভেঙ্গে নুরুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে তুলে নিয়ে গেছে অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা।

হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিম লেদা এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত নুরুল ইসলাম (৫০) স্থানীয় বাসিন্দা।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী নুরুল ইসলামের বাড়িতে হানা দেয়। দরজা বন্ধ পেয়ে তারা প্রথমে গুলিবর্ষন করে। এরপর দরজা ভেঙ্গে বাড়ীতে ঢুকে নুরুল ইসলামকে টেনে-হিঁচড়ে পাহাড়ের দিকে নিয়ে যায়।

অপহৃতের ছেলে কামাল হোসেন জানান, রাত ৯টার দিকে হঠাৎ একদল সন্ত্রাসী তাদের বাড়ির আঙ্গিনায় আসে। প্রথমে তারা দরজা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হলে, চাল ভেঙ্গে ঘরে ঢুকার পর দরজা ভাঙ্গে।তারপর তার বাবাকে ধরে নিয়ে যায়।এসময় সন্ত্রাসীরা বাড়ির সদস্যদের মারধর করে এবং ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তিনি জানান, সন্ত্রাসীদের হাতে ছিল ভারী অস্ত্র। ঘটনা স্থল থেকে যে গুলির খোসা উদ্ধার করা হয়েছে, তা সম্ভবত বিদেশি অস্ত্রের।

কামাল হোসেন দ্রুত তার বাবাকে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

হামলার সময় গুলিবর্ষণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টেকনাফ ১৬ এপিবিএন এর আওতাধীন লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের পরিদর্শক শফিকুল ইসলাম রাজু জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে পৌঁছান। এসময় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে প্রায় ৬১ রাউন্ড গোলাগুলি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্যাম্প সংলগ্ন পাহাড়ে কয়েকটি অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী গ্ৰুপ রয়েছে, তারাই নুরুল ইসলাম কে অপহরণ করেছে। তাকে উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানান।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ভয় আর আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপহৃত স্থানীয় বাসিন্দা নুরুল ইসলামকে উদ্ধারের পাশাপাশি এলাকার নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

ঘরের দরজা ভেঙ্গে ব্যবসায়ীকে অ’পহ’রন: রোহিঙ্গা স’ন্ত্রা’সীদের সাথে এপিবিএনের ৬১ রাউন্ড গো’লাগু’লি

আপডেট সময় : ১০:১৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫