ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাবীর ঘাড়ে দা’র কোপ, দেবর ও শাশুড়ি আটক মাঝরাতে গুলির শব্দে কেঁপে উঠল হোয়াইক্যং, আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন বাসিন্দারা টেকনাফে শ্রমিক দল সভাপতির ওপর হামলা পুত্রবধূকে জিম্মি করে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতি তরুণদের নেতৃত্ব ও মানবিকতা গঠনে পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প টেকনাফে ৪ বছর বয়সী মার্কিন নাগরিক উদ্ধার, অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার মধ্যরাতের ছুরিকাঘাতে আহত আসিফের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, নিহত বেড়ে ২ ভিকটিমের পরিচয় ফাঁসের অভিযোগে চকরিয়া থানার ওসিকে আইনি নোটিশ শহরের শীর্ষ ছিনতাইকারী জিয়া গ্রেফতার দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে কক্সবাজারে ফিরছে সিনেমা, ৫-৬ জুন প্রদর্শিত হবে ৬ টি সিনেমা স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়কে ঝরলো স্ত্রীসহ দু’জনের প্রাণ যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে আত্মগোপন, অবশেষে ধরা দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী সিএনজির ইঞ্জিন বক্সে ২৩ হাজার ইয়াবা, চালক আটক আদালতে সোহেল রানার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা, স্ত্রীকে নির্দোষ দাবি

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এদিন সিপাহি–জনতার বিপ্লবের মাধ্যমে গৃহবন্দী জিয়াউর রহমান মুক্তি পান। সিপাহি ও জনতা মিলে তাকে মুক্ত করেন। দিনটি আমাদের কাছে এবং জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ বছর দিবসটির ৫০ বছর পূর্তি হচ্ছে।”

যৌথ সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আগামী ৫ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ কর্মসূচির মধ্যে রয়েছে—

১। ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।

২। সকাল ১০টায় দলের জাতীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মীরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

৩। একই দিন বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করা হবে। সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়েও র‍্যালি অনুষ্ঠিত হবে।

৪। দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের স্ব-স্ব উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে—

৫ নভেম্বর: শ্রমিক দলের আলোচনা সভা
৭-৮ নভেম্বর: টিএসসিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী ও ৮ নভেম্বর আলোচনা সভা
৯ নভেম্বর: ওলামা দলের এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
১০ নভেম্বর: তাঁতী দলের আলোচনা সভা
১১ নভেম্বর: কৃষক দলের আলোচনা সভা
১৩ নভেম্বর: সন্ধ্যায় শহীদ মিনারে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান
৫। ১২ নভেম্বর বুধবার বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৬। ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিএনপির ইতিহাস ও আন্দোলন নিয়ে ভিডিও, স্থিরচিত্রসহ ডকুমেন্টারি সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব, অনলাইন ও ইলেকট্রনিক–প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করা হবে।

৭। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

সূত্র:টিবিএস রিপোর্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভাবীর ঘাড়ে দা’র কোপ, দেবর ও শাশুড়ি আটক

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

আপডেট সময় : ০২:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫