ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিকআপভর্তি চোলাই মদ জব্দ, আটক ৫ ৩৬ বছরে পদার্পণ করলো দৈনিক কক্সবাজার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা: সম্পাদক- আজিজ বড় বাজারে হাত বাড়ালেই মিলছে ইয়াবা,ফেনসিডিলসহ কয়েক প্রকার মাদক:নেপথ্যে “কিং”! কক্সবাজারে হারানো আইফোনসহ উদ্ধার করা ৫০ টি মোবাইল মালিকের কাছে হস্তান্তর বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার শুক্রবার কক্সবাজারে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজারে সামাজিক সম্প্রীতি ও দায়িত্বশীল তথ্য ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে নির্মাণাধীন কালভার্টে মাটি ধসে নিহত ২ শ্রমিক দূষিত খাবারে বিশ্বজুড়ে বছরে প্রাণহানি ১৫ লাখ, সবচেয়ে ঝুঁকিতে শিশুরা পেকুয়ায় বন্দুক, গুলি-কার্তুজসহ অস্ত্রধারী গ্রেপ্তার ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন ২য় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের স্মৃতির খোঁজে কক্সবাজারে জাপানি প্রতিনিধি দল কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আইভী কক্সবাজার রেল স্টেশনের সিকিউরিটি রাব্বানীর বিরুদ্ধে টিকেট কালোবাজারির অভিযোগ
আরো ৬ পাচারকারী আটক

টেকনাফে মানব পাচারে ‘জিরো টলারেন্স’ বলছে বিজিবি

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে মানব পাচার চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় এ অভিযান চালায়।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে সাগরপথে পাচার করে আনা কয়েকজন বিদেশি নাগরিককে স্থানীয় একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। পরে তাদের বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল পাচারকারীরা।
গোপন খবরের ভিত্তিতে ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানকালে বাড়ির মালিক মোছা. শামসুন্নাহারসহ ছয়জনকে আটক করা হয়। তবে অভিযানের সময় পাচারচক্রের দুজন পালিয়ে যায়।

আটকরা হলেন, শামসুন্নাহার (৩৫), হোসনে আরা (৩১), নুরুন্নিসা (৪৯), মোহাম্মদ ইসমাইল (৫০), হারুন (৩৫) ও ইউসুফ আলী (৪৭)। তারা সকলে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামসুন্নাহার স্বীকার করেছেন, টাকার বিনিময়ে পাচার করে আনা লোকজনকে তিনি সাময়িকভাবে আশ্রয় দিতেন।
অন্য আটকরা জানিয়েছেন, তারা মিয়ানমার থেকে লোক এনে ক্যাম্পে নেওয়ার পাশাপাশি অর্থের বিনিময়ে তাদেরকে ক্যাম্পের কার্ড পেতে সহায়তা করতেন।

অভিযান শেষে আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া পাচারকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে বিজিবি।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “মাদক ও মানব পাচারের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পিকআপভর্তি চোলাই মদ জব্দ, আটক ৫

আরো ৬ পাচারকারী আটক

টেকনাফে মানব পাচারে ‘জিরো টলারেন্স’ বলছে বিজিবি

আপডেট সময় : ০১:৩৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫