ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবাদের পর বিদ্যুৎ পাচ্ছে কুতুপালংয়ের ৩ শ পরিবার, সিআইসির প্রত্যাহার দাবী বিনানোটিশে স্থানীয়দের ৩শ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেন রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি! নয়াবাজারে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, অপহরণ চেষ্টার অভিযোগকে ‘মিথ্যা’ দাবি প্রতিপক্ষের কুতুবদিয়ায় দুর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু টেকনাফে দুই বোটসহ ৭ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষ: দুই যাত্রীর মৃত্যু কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মনোনীত হলেন সাংবাদিক আবুল কাশেম রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে ইইউর সহযোগিতা চাইলেন মন্ত্রী টেকনাফে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মনছুর আটক আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি কাজল -রোহিঙ্গা ক্যাম্প মাদক ও আইনশৃঙ্খলা অবনতির হেড কোয়ার্টার শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক: শিক্ষামন্ত্রী গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, কার্যকর হবে ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে ১১ স্কাইডাইভার ও পাইলট নিহত

ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 524

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি ঢাকায় পা রাখবেন শিগগিরই। দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এ তারকা অল্প সময়েই নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

২০১৬ সালে জনান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এরপর থেকে একে একে মেরে হামসাফার, ফেরি টেল, দিলরুবা, আনা, কাভি মে কাভি তুম–এর মতো আলোচিত নাটক ও ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়। রোমান্টিক, কমেডি কিংবা গ্ল্যামারাস—সব চরিত্রেই সহজভাবে নিজেকে উপস্থাপন করেছেন তিনি।

বাংলাদেশেও তার অভিনীত নাটক সমান জনপ্রিয়। বিশেষ করে তরুণীরা তার ফ্যাশন, স্টাইল ও ব্যক্তিত্ব অনুসরণ করে থাকেন। তার স্বতঃস্ফূর্ত হাসি ও মায়াবী উপস্থিতি তাকে হাজারো ভক্তের কাছে প্রিয় করে তুলেছে।

হানিয়া আমির দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। সম্প্রতি সানসিল্ক বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা, যাতে ভিটামিন সি ও ই’র সমন্বয়ে চুলে ঝলমলে গ্লাস শাইন এনে দেয়। এই উপলক্ষকে ঘিরেই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাত্রা শুরু করবেন হানিয়া।

ঢাকায় অবস্থানকালে সানসিল্কের বিভিন্ন কর্মসূচি ও বিশেষ আয়োজনেও অংশ নেবেন তিনি। ভক্তদের জন্য থাকছে তার পক্ষ থেকে বিশেষ চমকও।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রতিবাদের পর বিদ্যুৎ পাচ্ছে কুতুপালংয়ের ৩ শ পরিবার, সিআইসির প্রত্যাহার দাবী

ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

আপডেট সময় : ১১:৪৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫