ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সরকারে আইনের শাসন ফিরবে: জামায়াত আমির ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম দুই মাস কারাগারে আনিস আলমগীর, জামিনের আশায় পরিবার ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী পুলিশসহ অন্যান্য বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী রমজান ঢুকতেই পুদিনার সেঞ্চুরি- শসা-লেবুর দামও চড়া! প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ পেকুয়ায় বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫ মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান কক্সবাজারে : রোহিঙ্গাদের শিক্ষা ও সহায়তায় বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ এক মাসে সড়কে ঝরল ৪৮৭ প্রাণ, মোটরসাইকেলে ৪০.২৪ শতাংশ প্রাণহানি রোজায় জুমার নামাজে ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে আল-আকসায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ রোজার ধর্মীয় গুরুত্ব রামুতে পুলিশের অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ আটক নারী

আওয়ামীলীগের ডিএনএতেই গনতন্ত্র নেই- সালাউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামীলীগ প্রমাণ করেছে তারা এদেশের মানুষ ও রাজনৈতিক দল না।

শনিবার বিকেলে চকরিয়া উপজেলা বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রভাবশালী এ রাজনীতিক বলেন, আওয়ামীলীগ ছিল অন্য একটি দেশের রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন।

সালাহউদ্দিন বলেন, আওয়ামীলীগ ছিল একটি মাফিয়া গোষ্ঠী, সন্ত্রাসবাদী গোষ্ঠী ও ফ্যাসিস্ট গোষ্ঠী। তারা কোনো রাজনৈতিক দল ছিল না। আওয়ামীলীগের রাজনীতিতে কখনও গনতন্ত্র ছিল না। আওয়ামীলীগের ডিএনএতেই গনতন্ত্র নেই।

আওয়ামীলীগকে একটি সন্ত্রাসবাদী সংগঠন উল্লেখ করে এ রাজনীতিক বলেন, এ সংগঠনটি কখনও রাজনৈতিক সংগঠন ছিল না, ভবিষ্যতেও হবে না। আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ড সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হয়েছে।

ফ্যাসিস্ট হাসিনা সাংবিধানিক প্রক্রিয়ায় বাংলাদেশের গনতন্ত্রের কবর রচনা করেছে জানিয়ে তিনি বলেন, এ দেশের রাজনীতি বন্দী ছিল কারাগারে, নির্বাসিত ছিল লন্ডনে ও শিলংয়ে। এ দেশের রাজনীতি ও গনতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করেছে। রাতে ভোট চুরি করে গনতন্ত্রের কবর দিয়েছিল হাসিনা।

সালাহউদ্দিন বলেন, কেউ কেউ উদ্দেশ্য হাসিলের জন্য পিআর নির্বাচন চায়। তবে এদেশের মানুষ পি আর নির্বাচন বোঝেনা। নির্বাচন হতে হবে এমন যেন দেশের নাগরিকরা বুঝেশুনে ভোট দিতে পারে। পি আর নির্বাচনে তো কি হবে তা সে নিজেই জানেনা।

বৃহৎ কারাগারে আবদ্ধ বাংলাদেশের মানুষকে কারামুক্ত করতেই ধানের শীষে ভোট দেওয়া প্রয়োজন বলে মনে করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই রাজনীতিহীনতার সংস্কৃতি থেকে এ দেশের মানুষকে বেরিয়ে আসতে হবে। জাতীয়তাবাদী দল বিএনপি গনতন্ত্রকে পুনর্জীবিত করবে বলে আশ্বাস দেন এই সংগ্রামী নেতা।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

প্রায় সাড়ে পাঁচ বছর পর অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। চকরিয়া সরকারি কলেজে আয়োজিত হওয়া সম্মেলনে উপজেলার ১৮ ইউনিয়ন, একটি পৌরসভা ও আশপাশের এলাকা থেকে সম্মেলনে অন্তত ৫০ হাজার লোকের সমাগম ঘটে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ছিলেন সালাহউদ্দিন আহমদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ।  সম্মেলন উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সরকারে আইনের শাসন ফিরবে: জামায়াত আমির

This will close in 6 seconds

আওয়ামীলীগের ডিএনএতেই গনতন্ত্র নেই- সালাউদ্দিন

আপডেট সময় : ০৯:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫