ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবারও পাল্টালো পুলিশের পোশাক কক্সবাজার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা, তৃণমূলে আলোচনায় কারানির্যাতিত ছাত্রদল নেতা রায়হান বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে কক্সবাজারে বিএসপিএ’র আলোচনা সভা বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত মিয়ানমারে সংঘর্ষ : সতর্ক অবস্থানে বিজিবি,ড্রোন দিয়ে নজরদারি কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন ডা. মোহাম্মদ মুজিবুল হক মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোরশেদ গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ আইস ও আগ্নেয়াস্ত্র উদ্ধার সৈকতের বালুচরে ছুটছে ‘মেসি’, স্বপ্নে আর্জেন্টিনার শিরোপা লঘুচাপের প্রভাবে উত্তাল হতে পারে সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কক্সবাজারসহ সারা দেশে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ পালন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কক্সবাজারে ১৯ শিশুর প্রাণ কেড়ে নিয়ে কমছে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা ঈদগাঁওতে চার সন্তানের মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর ৬ টুকরো, স্ত্রীকে মৃত্যুদণ্ড শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

বিদ্যুৎহীন কক্সবাজার: প্রতিশ্রুত সময় পেরিয়ে গেলেও বিদ্যুৎ ফেরেনি বহু এলাকায়

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB) ঘোষিত সময় অনুযায়ী ১ আগস্ট সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার জেলার জাতীয় গ্রিডের ১৩২ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলার কথা ছিল। তবে প্রতিশ্রুত সময়ের ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো অনেক এলাকায় বিদ্যুৎ ফেরেনি।

দুপুর ১২টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৬টা বাজলেও কক্সবাজারের উখিয়া, টেকনাফ, রামু, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া ও সদর উপজেলার অনেক গ্রাহক এখনো বিদ্যুৎবিহীন সময় কাটাচ্ছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ না থাকায় বন্ধ রয়েছে ইলেকট্রনিক যন্ত্রপাতি, পানির মোটর, ইন্টারনেট সংযোগসহ দৈনন্দিন কার্যক্রম।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, আগেই জানানো হলেও বিদ্যুৎ ফিরে আসার প্রতিশ্রুত সময় ঠিক না রাখা দুর্ভাগ্যজনক। দুপুর ২টা পর্যন্ত ধৈর্য ধরলেও এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তবুও বিদ্যুৎ আসার কোনো লক্ষণ নেই।

বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট অভিযোগের নাম্বারগুলোতে একাধিকবার কল করা হলেও কেউ ফোন ধরেন নি।

বিদ্যুৎ বিভাগের এমন অঙ্গীকারভঙ্গ ও সময়সীমা না মানায় তাদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা।

বিদ্যুৎ কবে ফিরবে—সেটিই এখন একাংশ কক্সবাজারবাসীর সবচেয়ে বড় প্রশ্ন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আবারও পাল্টালো পুলিশের পোশাক

বিদ্যুৎহীন কক্সবাজার: প্রতিশ্রুত সময় পেরিয়ে গেলেও বিদ্যুৎ ফেরেনি বহু এলাকায়

আপডেট সময় : ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫