ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের দায়িত্বশীল বৈঠকে জেলা আমীর আনোয়ারী- জন আকাঙ্ক্ষা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারকে এমপি আলমগীর ফরিদের নগদ অর্থ সহায়তা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান জাবের আহমদ গং কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন অচিরেই ইসিএ ও নো ডেভেলপমেন্ট জোনের আইন তুলে নেয়া হবে : এমপি কাজল গেলো ২৪ ঘন্টায় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না পেকুয়ায় লবণাক্ত পানিতে ক্ষতির শঙ্কায় হাজারো কৃষকের ফসল এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু আজ ৮১তম জাতিসংঘ দিবস বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে হতে পারে ঘূর্ণিঝড়ে সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি

বিজয় দিবসের কনসার্টে নেই অনেক শিল্পী, আক্ষেপ প্রিন্স মাহমুদের

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশের খ্যাতিমান শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘সার্বজনীন কনসার্ট’। কনসার্টটির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই কনসার্টের ঘোষণা দেওয়া হয়।

১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হবে এই কনসার্টের। সেখানে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো হবে। এছাড়াও ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি প্রত্যাশাও করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কনসার্টে এককভাবে গাইবেন বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার। এ ছাড়া ব্যান্ড নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেন, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে।

তবে এই আয়োজনে জুলাই আন্দোলনে জড়িত অনেক শিল্পীর নাম না দেখে কিছুটা আক্ষেপ শোনা গেছে স্বনামধন্য গীতিকার প্রিন্স মাহমুদের কণ্ঠে। বুধবার বিকেলে বিষয়টি নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

যেখানে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে যারা পুরো জুলাই, এমনকি আগস্ট ৩-এ রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনারে মিছিলে ছিল এমন অনেকের নাম দেখলাম না।
আভাস ব্যান্ড (তানজীর তুহিন), লেমনেড (লিমন), সিনা হাসান, আরমিন মুসা, আহমেদ হাসান সানি, মেকানিকস, কাকতাল, সাবরিনা সাবা আরো কয়েকজন। সবার নাম মনে করতে পারছি না। ইমন চৌধুরীও নাই! ১৬ তারিখে প্রফাইল ব্ল্যাক করেছিল জুলাই ৩০-এ লাল। দেখেন, আপনারা যেটা ভালো মনে করেন…।

প্রিন্স মাহমুদের সেই পোস্টে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। যারা নিজেদের পছন্দের শিল্পী কিংবা জুলাই আন্দোলনে সরব থাকা গায়কদের নাম উল্লেখ করে কনসার্টে তালিকাভূক্ত করার আহ্বান জানিয়েছেন।

সূত্র : ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের দায়িত্বশীল বৈঠকে জেলা আমীর আনোয়ারী- জন আকাঙ্ক্ষা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে

বিজয় দিবসের কনসার্টে নেই অনেক শিল্পী, আক্ষেপ প্রিন্স মাহমুদের

আপডেট সময় : ০৩:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪