ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের জলাশয়ে নারীর মরদেহ উদ্ধার “অদম্য নারী” পুরস্কার পেলেন কক্সবাজারের ১১ নারী খুনিয়া পালংয়ে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হোটেল কক্ষে অর্ধগলিত মরদেহ উদ্ধার অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, নগদ টাকা ও মোবাইল উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাত, আহত ৫ নারী বাসযাত্রীর ব্যাগে মিললো ২.৭ কেজি গাঁজা জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় এক লাখ ইয়াবা উদ্ধার অবৈধভাবে রোহিঙ্গাদের নগদ টাকা বিতরণ, তদন্তের মুখে এনজিও সওয়াব ভয়াল ২৯ এপ্রিল : এখনো অরক্ষিত বিস্তীর্ণ উপকূল পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

এনসিপি নেতা পাটোয়ারীকে গ্রেফতারের দাবী পেকুয়া বিএনপির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যের জেরে পেকুয়া জুড়ে বিক্ষোভ করছে বিএনপি ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর।

বিএনপির নেতাকর্মীরা বলেন, শনিবার দুপুরে কক্সবাজার শহরে এনসিপির উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে বক্তব্যকালে নাসিরুদ্দীন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। যা
মূহুর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের ডাক দেয় পেকুয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তারা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীর শাস্তি দাবি করেন।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম.বাহাদুর শাহ্ বলেন, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার বাসীর আবেগ। কেউ এই আবেগ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। এটি একটি পরিকল্পিত যড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটোয়ারীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, পেকুয়া সদর পশ্চিম জোনের সভাপতি শাহ নেওয়াজ আজাদ, যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, উপজেলা কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ, শ্রমিকদল নেতা উসমান, ছাত্রদলের সাবেক আহবায়ক এম.ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মারেফুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক সাঈদি রহমান, পশ্চিম জোন ছাত্রদলের সাধারণ সম্পাদক এহসান উল্লাহ, ছাত্রনেতা হৃদয়সহ অন্যান্যরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এনসিপি নেতা পাটোয়ারীকে গ্রেফতারের দাবী পেকুয়া বিএনপির

আপডেট সময় : ১০:০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫