ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুরুশকুলের মোস্তাক আহমেদ আর নেই শহরের পানশালায় তর্কাতর্কি থেকে ভাঙ্গা কাঁচের বোতলের আঘাতে যুবকের মৃত্যু, আটক ১ সভাপতি পদে হাশেম-ফরিদ আর সাধারণ সম্পাদক পদে ২ আমিনের লড়াই অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ কুতুবদিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হোয়ানকের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমের জানাযায় মানুষের ঢল লামাকে জেলা ঘোষণা ও জেলা পরিষদে ন্যায্য প্রতিনিধিত্বের দাবি জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী টেকনাফে পিকআপের সিটের পেছনে লুকানো ১ লাখ ইয়াবাসহ গ্রেফতার ২ পেকুয়ায় দিনদুপুরে মহিলা দলের নেত্রীর বাড়িতে চুরি, টাকা-স্বর্ণালঙ্কার লুট গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়নের দাবি কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার

উপজেলা পর্যায়ে অধস্তন আদালত চায় জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, বিচারকাজ সহজ করতে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ জরুরি। এতে মামলার চাপ কমাতেও সহায়ক হবে।

সোমবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের দশম দিনের সংলাপের মাঝে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ বিচার বিভাগ। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তৃণমূল পর্যায়ে অনেক সময় বিচার পাওয়া কঠিন হয়ে পড়ে। জেলা পর্যায়ে অধস্তন আদালত থাকলেও উপজেলা পর্যায়ে নেই। তাই উপজেলা পর্যায়ে আদালত বিকেন্দ্রীকরণের বিষয়ে সমর্থন করে জামায়াত। কারণ আমরা বিচার বিভাগকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চাই।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার পাঁচ আগস্টের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত। আমরা আশা করি, সরকার উপজেলা পর্যায়ে অধস্তন আদালত প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করবে। এ ক্ষেত্রে আর্থিক ও অবকাঠামোর বিষয়টিও নিশ্চিত করতে হবে।

জামায়াতের এই নেতা উল্লেখ করেন, অনেকে যুক্তি দিচ্ছেন, এর মাধ্যমে বিচারের নামে দালাল চক্রের দৌরাত্ম্য বাড়তে পারে। আমরা মনে করি, সে বিষয়ে সমাধান বের করতে হবে। অধস্থন আদালত স্থাপনের পাশাপাশি চৌকি আদালতগুলোকেও সচল রাখতে হবে। আর শালিসি আদালত সংশ্লিষ্টদের ট্রেনিংয়ের আওতায় আনতে হবে।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

খুরুশকুলের মোস্তাক আহমেদ আর নেই

উপজেলা পর্যায়ে অধস্তন আদালত চায় জামায়াত

আপডেট সময় : ০৫:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫