ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

উচ্চ মাধ্যমিক প্রথম পরীক্ষা: কক্সবাজারে বৃষ্টি ভোগান্তি, অনুপস্থিত ২২৩

বৃষ্টি মাথায় নিয়ে কক্সবাজারে চলতি বছরের এইচএসসি ও সমমানের প্রথম পরীক্ষা শেষ হয়েছে। প্রথম দিনে কক্সবাজারে অনুপস্থিত ছিলেন ২২৩ জন পরিক্ষার্থী। যার মধ্যে এইচএসসিতে ১৫৮ জন, আলিমে ৬১ জন এবং ভোকেশনালে ৪ জন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৮ টা থেকে দূরদূরান্ত থেকে সাধারণ শিক্ষাবোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) বাংলা-২ পরীক্ষা দিতে উপস্থিত হয় শিক্ষার্থীরা। তবে বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে পরিক্ষার্থী ও সাথে আসা অভিভাবকদের।

পরীক্ষা শেষে প্রশ্নপত্র নিয়ে বেশিরভাগই শিক্ষার্থীর সন্তোষ প্রকাশ করলেও,কারো কারো মতে ছিলো অসন্তুষ্টিও।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী বলেন, কক্সবাজারে প্রথমদিনের পরীক্ষা কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে। কিন্তু প্রথমদিনে ২২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো যা খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন, জেলার ৩৫ টি কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পরিক্ষা কেন্দ্রে নির্বাহী মাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত আছে।

কক্সবাজার জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্যমতে, জেলায় এবার ৩৬টি কেন্দ্রে  ১৫ হাজার ৬৫৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে। যার মধ্যে এইচএসসিতে ১৮ কেন্দ্রে ১২ হাজার ৭৪৭জন, আলিমের ৯ কেন্দ্রে  ৯৪৪ জন এবং ভোকেশনালের ৯ কেন্দ্রে ১ হাজার  ৯৬২ জন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

উচ্চ মাধ্যমিক প্রথম পরীক্ষা: কক্সবাজারে বৃষ্টি ভোগান্তি, অনুপস্থিত ২২৩

আপডেট সময় : ০৮:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫