ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন

” দ্য এভিডেন্স ইজ ক্লিয়ার:ইনভেস্ট ইন প্রিভেনশন, ব্রেক দ্য সাইক্যল: স্টপ অর্গানাইজড ক্রাইম” এ প্রতিপাদ্যে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী র‍্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মাদকবিরোধী র‍্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
এ ছাড়া মাদকের কুপ্রভাব থেকে মুক্ত করতে জেলায় আরো মাদক নিরাময় কেন্দ্র স্থাপনসহ মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি, বেসরকারি, সকল সংস্থা এবং এনজিও ,স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

জেলা প্রশাসক আরো বলেন ,জেলাব্যাপী বিভিন্ন আইন-শৃংখলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে।
সভায় পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহিদুল আলম,র্যাব ১৫ এর কর্মকর্তা মেজর মোঃ নাজমুল ইসলাম, ব্রিটিশ হাই কমিশন ঢাকার ইন্টারনেশন লিঁয়াজো অফিসার এন্থনি সিম্পস্যান, বিজিবি সদর দপ্তর রামুর অতিরিক্ত পরিচালক মেজর মো নাজমুস সাকিব খান,এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার ইহসানুল ফেরদৌস,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ :

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন

আপডেট সময় : ০৮:৩৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫