ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ঝাউবনে চিপাচাপায় ‘অসামাজিকভাবে’ বসা যাবেনা- ডিআইজি আপেল

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর সংলগ্ন ঝাউবাগানের আশপাশে বসানো ছিলো বেশ কয়েকটি কিটকট চেয়ার। সৈকতের অন্যান্য পয়েন্ট গুলোতে চেয়ার বালিয়াড়িতে থাকলেও কেবল এই পয়েন্টেই চেয়ার গুলো ছিলো ঝাউ বাগানের ভেতর।

এসব চেয়ারের চারপাশে ছাতা দিয়ে আচ্ছাদিত থাকে। অনেক তরুণ তরুণীরা এখানে সময় পার করতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন।

অভিযোগ আছে, অবাধ মেলামেশা ও মাদক সেবনও করা হয় নির্জন এই এলাকার এসব কিটকট চেয়ারে। এর প্রেক্ষিতে সোমবার (২৩ জুন) দুপুরে দেড়টার দিকে সেখানে অভিযান চালায় ট্যুরিস্ট পুলিশ।

এসময় অভিযানের নেতৃত্ব দিতে দেখা গেছে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে।

আপেল মাহমুদ জানান, পর্যটকদের নিরাপদ রাখতে ট্যুরিস্ট পুলিশ প্রতিনিয়ত অভিযানের অংশ হিসাবে সৈকতে ঝাউবাগানে এই অভিযান পরিচলনা করছে । কক্সবাজার একটি পর্যটনস্পট এখানে পর্যটক এসে সুন্দরভাবে সমুদ্র উপভোগ করবে।

“এখানে কেউ যদি চিপায়চাপায় বসে নিজের মত করে অবৈধ স্থাপনা তৈরী করে। বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে কেউ যদি মাদকসেবন, অসামাজিক কার্যকলাপ বা অপরাধমূলক কর্মকাণ্ডে আস্তানা বানাতে চায়, তাহলে সে যেই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে টুরিস্ট পুলিশ”- বলেন আপেল মাহমুদ।

ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, “দিনেরবেলাতে ঝাউবাগানের আড়ালে কিটকট চেয়ার ঘিরে অনেক সময় মাদকসেবন ও অসামাজিক কার্যকলাপ বাড়ে, অপরাধীরা আস্তানা গড়ে তোলে। ছিনতাইয়ের মতো অপরাধের জন্ম দিতে পারে।”

ঝাউ বাগানে কিটকট চেয়ার বসানো যায় কিনা প্রশ্নের জবাবে আপেল মাহমুদ বলেন, “ঝাউবন গাছের আড়ালে কিটকট চেয়ার বসার জায়গা না, গাছের আড়ালে কোন ছাতা বসানো যাবে না। যারা এখানে কিটকট নিছে তাদের সাথে যোগাযোগ করছি যারা কিটকট দিয়েছে তাদের সাথেও যোগাযোগ করছি, গাছের ভিতর কিটকট দেওয়া উচিত হয়নি। এটা চলবে সমুদ্রের সামনে, সেখানে কিটকট চেয়ার বসে সমুদ্র উপভোগ করবে।”

“কিটকট চেয়ার বসানো সিন্ডিকেট যে হোক না কেন টুরিস্ট পুলিশ এসব কেয়ার করে না। যত ধরণের সিন্ডিকেট আছে সেটা ট্যুরিস্ট পুলিশ ভেঙ্গে দিবে।কক্সবাজার হবে সিন্ডিকেট মুক্ত সুন্দর পর্যটন নগরী।”

ট্যুরিস্ট পুলিশ জানায়, অপরাধ নিমূল করতে কিটক্যাট চেয়ারগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যবেক্ষণ আরও জোরদার করা হয়েছে।

ট্যাগ :

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত

ঝাউবনে চিপাচাপায় ‘অসামাজিকভাবে’ বসা যাবেনা- ডিআইজি আপেল

আপডেট সময় : ০৫:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫