ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী কলাতলীর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সচিব: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন শিল্প-সাহিত্য চর্চার রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ভারতের সিকিমে জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি বদির জামিন ২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা? একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কলাতলীর ভয়াবহ অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে এমপি লুৎফুর রহমান কাজল নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস নতুন গভর্নরকে স্বাগত জানালেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা বইমেলা শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত আগুন নিয়ন্ত্রণে, তবে আছে ঝুঁকি, দগ্ধ ১০: অনুমতি নেই গ্যাস পাম্পের কক্সবাজারে ৫.১ মাত্রার ভূমিকম্প

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 78

পাঁচ মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। হত্যাসহ পৃথক পাঁচ মামলায় জামিন চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। ‎আদালতে আইভীর পক্ষে সিনিয়র আইনজীবী সারা হোসেন শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু প্রমুখ।

‎মামলাগুলো হলো—বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা, পারভেজ হত্যা মামলা এবং পুলিশের কাজে বাধা দানের মামলা।

‎আগের ৫টি মামলায় আইভী জামিন পাওয়ার কাছাকাছি সময়ে এই ৫টি মামলা দায়েরে করা হয়। এর মধ্যে প্রথম চারটি মামলায় নিহতদের পরিবারের সদস্যরা বাদী। ফতুল্লা মডেল থানায় এই ৪টি মামলা দায়ের করা হয়। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়ক এবং ভুঁইগড় ও দেলপাড়া এলাকায় গুলিতে বিভিন্ন বয়সী চারজন নিহত হন।

‎অপর মামলাটি সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে করেছে। আইভীর বাসভবন ‘চুনকা কুটির’ থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ইট-পাটকেল ছোড়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ অভিযোগে পুলিশ গত ১২ মে এই মামলাটি করেছে। আইভীর সমর্থক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও এ মামলায় আসামি করা হয়।

সেলিনা হায়াৎ আইভী ২০২৫ এর ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে আছেন। সে সময় তাঁকে মোট পাঁচটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ।

‎ গত ২০২৫ সালের ৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে এই পাঁচটি মামলায় জামিন দিলেও আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করে।

‎আইনজীবী মোতাহার হোসেন সাজু সমকালকে বলেন, সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।

‎আইভীর অন্যতম আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন জানান, পরের পাঁচটি মামলায় জামিন হলেও আইভী জেল থেকে বের হতে পারছেন না। কারণ আগে দায়ের করা পাঁচটি মামলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে। আশা করছি, ঈদুল ফিতরের বন্ধের আগে এই শুনানি অনুষ্ঠিত হবে।

সূত্র: সমকাল

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

This will close in 6 seconds

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

আপডেট সময় : ০৪:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬