ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

৩৬ ঘন্টার বেশি বিদ্যুৎ নেই কক্সবাজারের ৯ উপজেলায়

গভীর নিম্নচাপ ও গভীর সঞ্চালনশীল মেঘমালার কারনে টানা ভারী বর্ষন ও ঝড়ো হাওয়ায় কক্সবাজারের ৯ উপজেলায় ৩৬ ঘন্টার বেশি সময় ধরে বিদ্যুৎ নেই।

বুধবার বিকেলের পর থেকেই একেক করে উপজেলাগুলো বিদ্যুৎহীন হয়ে পড়ে।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এসব এলাকায় এখন পর্যন্ত মাত্র ২০ শতাংশ বিদ্যুৎ চালুর কথা জানানো হয়েছে। এখনো বিদ্যুৎহীন ৮০ শতাংশ এলাকা।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মকবুল আলম জানান, ভারী বর্ষনের কারণে এই বিভ্রাট। তবে বৃষ্টি কমে গেলে সব উপজেলায় পুনরায় বিদ্যুৎ চলে আসবে।

মকবুল আলম বলেন, “যদি এই ভারী বর্ষন অব্যাহত থাকে তাহলে আবারো বিদ্যুৎবিহীন কাটাতে হবে।”

“আমাদের একাধিক টিম কাজ করছে বিভ্রাট দূর করতে” -বলেন মকবুল।

এদিকে কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণি টিটিএনকে জানান, ঝড় বৃষ্টিতে কোন কিছুই ভালো নেই তবে বৃষ্টি কমাই কক্সবাজার সদরে সকল ফিডার চালু হয়েছে। তবে কিছু কিছু অভিযোগ আছে, যা কাটিয়ে উঠতে কাজ করছে তারা।

টানা ভারী বর্ষনে গেলো ২৪ ঘন্টায় কক্সবাজার ১৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সেইসাথে আরো দুই দিন বৃষ্টি ঝরবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগ :

গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল

৩৬ ঘন্টার বেশি বিদ্যুৎ নেই কক্সবাজারের ৯ উপজেলায়

আপডেট সময় : ০৫:৩৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫