ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩০ মার্চ পর্যন্ত কক্সবাজারের হোটেলগুলো অগ্রিম বুকিং হয়ে গেছে কুতুবদিয়া বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে কক্সবাজারে খেলাঘরের সাংস্কৃতিক অনুষ্ঠান জনগণের স্বাধীনতা আজ ক্ষমতাসীনদের হাতে বন্দী- হামিদুর রহমান আযাদ কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রামুতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় এমপি শাহজাহান চৌধুরী -মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজ: কক্সবাজারে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন কবিতা চত্বর থেকে নবজাতকের মর’দেহ উদ্ধার স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সাংবাদিক সংসদ কক্সবাজারের শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ “বিজয় বয়ে এনেছিলে স্বাধীনতা তুমি”

৩০ মার্চ পর্যন্ত কক্সবাজারের হোটেলগুলো অগ্রিম বুকিং হয়ে গেছে

টানা ৩ দিনের ছুটিতে পর্যটকে মুখর সৈকতের শহর কক্সবাজার।

শহরের ৫ শতাধিক আবাসিক হোটেলের বেশীর ভাগ রুম ভাড়া হয়ে গেছে। ৩০ মার্চ পর্যন্ত তারকামানের হোটেলে থেকে প্রায় সব হোটেলের রুম আগাম বুকিং হয়ে গেছে বলে জানা গেছে।

ঈদের ছুটি শেষে রবিবার অফিস পাড়া খুলেছে। তবে সপ্তাহের শেষে বৃহস্পতিবার তথা ২৬ মার্চ ছিলো মহান স্বাধীনতা দিবস। সাথে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই ৩ দিনের টানা ছুটিতে সব পথ মিশেছে সাগরের সৈকতে।

রাজধানী ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক রাশেদা আক্তার জানান, ঈদের সময় আত্মীয় স্বজনের সাথে দেখা, বাসায় মেহমান, রান্না বান্নার ব্যস্ততা থাকার করার কারণে বেড়ানোর সুযোগ হয়নি। এই তিনদিনের ছুটির সুযোগ হাতছাড়া করলাম না, চলে এলাম কক্সবাজার।

কুমিল্লার লাকসাম থেকে আসা পর্যটক সাঈদ আনোয়ার অবশ্য অভিযোগের সুরে বলেছেন,পর্যটক বাড়লেই কক্সবাজারে হোটেল ভাড়া থেকে সবকিছুর দাম বাড়িয়ে রাখে, এটা যেনো করতে না পারে প্রশাসনের উচীত এ দিকে লক্ষ্য রাখা।

হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানিয়েছেন,কক্সবাজার শহরের কোথাও কোনো রুম খালি নেই। ৩০ মার্চ পর্যন্ত বেশির ভাগ হোটেলের অগ্রিম বুকিং রয়েছে।

তিনি বলেন,” আমরা সব হোটেলকে নির্দেশনা দিয়েছি যেন পর্যটকদের হয়রানি করা না হয় এবং ন্যায্যমূল্য রাখা হয়।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল হক জাতীয় একটি গণমাধ্যমকে জানান, “পর্যটন সংশ্লিষ্টরা ট্যুরিস্টদের হয়রানি না করে সেদিকটাই আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। পর্যটকদের যাতে অতিরিক্ত টাকা গুণতে না হয়, সেজন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠক করে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে”।

ট্যাগ :

আপডেট সময় : ১২:৫৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬