ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’
নয়া রাজনৈতিক জনগোষ্ঠী গঠন নিয়ে ভাববৈঠকি

২৪ জানুয়ারি কক্সবাজার আসছেন ফরহাদ মজহার

বঙ্গোপসাগরীয় ভূরাজনীতির প্রেক্ষাপটে ‘গণসার্বভৌমত্ব ও নয়া রাজনৈতিক জনগোষ্ঠী গঠন’ নিয়ে আলোচনা করতে কক্সবাজার আসছেন বর্তমান সময়ের আলোচিত কবি ও ভাবুক ফরহাদ মাজহার।

চিন্তা-ভাববৈঠকি পাঠচক্রের কক্সবাজার সম্মিলন নামের ওই আয়োজনে প্রধান বক্তা হিসেবে থাকবেন ফরহাদ মজাহার। এছাড়া আলোচক হিসেবে থাকবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক তরুণ লেখক ও চিন্তক সারোয়ার তুষার।

২৪ জানুয়ারি বেলা ৩টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এর সহ আয়োজক হিসেবে আছে ঢাকা ভিত্তিক কক্সবাজারবাসীদের সংগঠন ‘কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স ও জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার।

এই আয়োজনের অন্যতম সংগঠক লেখক ও চলচ্চিত্র নির্মাতা জাহিন ফারুক আমিন বলেন, ভূরাজনৈতিক, অর্থনৈতিক, পরিবেশগত ও ঐতিহাসিক প্রেক্ষাপটে কক্সবাজার একটি অতি গুরুত্বপূর্ণ জেলা শহর। অথচ এখানকার আপামর জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিক এবং নাগরিক অধিকার সূচকে আশংকাজনক ভাবে পিছিয়ে আছে, এরসাথে যোগ হয়েছে রোহিঙ্গা সংকট।

জাহিন ফারুক আমিন বলেন, জাতীয় পরিসরে এই অতীব জরুরি প্রশ্নগুলো হাজির করতে যে বুদ্ধিবৃত্তিক তৎপরতা প্রয়োজন, এই আয়োজন সেই তাগিদ থেকেই।

ট্যাগ :

আপডেট সময় : ০৩:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫