ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

হ ত্যা মা ম লার আসামী সভাপতি! বিতর্কের জেরে কক্সবাজার সদর ছাত্রদলের কমিটি বিলুপ্ত

কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, কক্সবাজার জেলা শাখার অধীনস্থ কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।’

এছাড়াও উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।’

এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলার পি.এম.খালী ইউনিয়ন ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক এম.রাশেদুল করিম রাশেদ ও সদস্য সচিব নাজমুল হুদা সাহেদ।

ঐ কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয় আলোচিত মোরশেদ বলি হত্যা মামলার আসামী মোহাম্মদ আব্দুল আজিজকে, যিনি অস্ত্রসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন। বিষয়টি সামনে এলে তৈরি হয় বির্তক, নতুন কমিটির সহ সভাপতি থেকে পদত্যাগের ঘোষণা দেন রবিউল আলম ফাহিম।

কক্সবাজারে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ তানু জানান, ‘ ইউনিয়ন কমিটি ঘোষণার ব্যাপারে সাংগঠনিক নির্দেশনা অনুসরণ করা হয়নি, তাই কেন্দ্র উপজেলা কমিটি বিলুপ্ত করেছে একই সাথে পি.এম খালীর বিষয়েও সাংগঠনিক সিদ্ধান্ত আসতে যাচ্ছে।’

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, ‘ কেন্দ্র থেকে কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত চারজন নেতা রয়েছেন, নিয়ম অনুযায়ী তারা ইউনিয়ন কমিটি অনুমোদনের বিষয়ে জানার কথা।কিন্তু পি.এম খালী কমিটি নিয়ে তারা অবগত ছিলেন না বলে জেনেছি।’

নাম প্রকাশ না করার শর্তে সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক এক যুগ্ম-আহবায়ক বলেন, ‘ আহবায়ক-সদস্য সচিব মিলে স্বেচ্ছাচারী হয়ে উঠেছিলো, পি.এম খালীর কমিটি নিয়ে আমাদের কোন মতামত নেওয়া হয়নি। কেন্দ্রের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।’

অন্যদিকে পি.এম খালী ছাত্রদলের এক নেতা বলেন, ‘ বিতর্কিতদের জানিনা কিসের বিনিময়ে কমিটি দিয়েছে, ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে এর পেছনের কারণ খতিয়ে দেখতে দায়িত্বশীলদের অনুরোধ করছি।’

এবিষয়ে জানতে চেয়ে সদ্য বিলুপ্ত ঘোষিত সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবের মুঠোফোনে যোগাযোগ করা হলেও মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে সভাপতির পদ পাওয়া আব্দুল আজিজের নম্বর বন্ধ পাওয়া যায়।

ট্যাগ :

আপডেট সময় : ০১:৩৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫