ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার খবর ঠিক নয়: প্রধান উপদেষ্টার দপ্তর

“৬৩ জেলায় কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।”

স্বাধীনতা দিবসে ‘কুচকাওয়াজ’ হবে না—এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

রোববার রাতে কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, “ঢাকার জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের মত এবারও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না।

“তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদায় কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।”

এর আগে দুপুরে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ে প্রস্তুতি সভা শেষে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির কাছে জানতে চাওয়া হয়, “১৬ ডিসেম্বর কুচকাওয়াজ হয়নি, ২৬ মার্চেও কি হবে না?”

উত্তরে সচিব বলেন, “এইবারও হচ্ছে না।”

এক সাংবাদিক জানতে চান, “কেন কুচকাওয়াজ হচ্ছে না?”

সচিবের বক্তব্য ছিল, “নরমালি গতবার যেমন হয়নি, এবারও হচ্ছে না। আমরা এখন আছি একটা… প্রধান উপদেষ্টা বলেছেন, ওয়ার ফুটিংয়ে আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই।”

প্রতিবছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডসহ দেশের বিভিন্ন স্থানে কুচকাওয়াজ হয়ে থাকে। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরের পরিবর্তিত প্রেক্ষাপটে গত বিজয় দিবসে তা হয়নি।

ট্যাগ :

আপডেট সময় : ১১:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫